ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ৭৫০ নম্বর এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে, ইঞ্জিনে আগুন লাগার ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গাজীপুরের পুবাইল ও টঙ্গীর মধ্যবর্তী এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ৭৫০ নম্বর এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে। পরে বিকল্প ইঞ্জিন যুক্ত করে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানান, এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পরে অন্য ইঞ্জিন দিয়ে ট্রেনটি ঢাকায় নেয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ইঞ্জিনে আগুন লাগার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘বিজ’ এনজিও কর্মীদের মারধরে দুই মাসের গর্ভের সন্তান নষ্টের অভিযোগ
সব নির্মমতাকে যেন হার মানিয়েছে এক ঘটনা। ঋণের টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে এক নারী ও তার স্বামীকে বেধড়ক মারধর করেছে ‘বিজ’ নামের এক এনজিও কর্মীরা। এতে ওই নারীর দুই মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নারীও জীবন সঙ্কটে।
‘বিজ’ এনজিও কর্মীদের মারধরে দুই মাসের গর্ভের সন্তান নষ্টের অভিযোগ
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার
সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার
নারায়ণগঞ্জে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সী আফরিন আক্তারের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু
চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু
চাঁদপুরের ৭টি উপজেলা নিয়ে শুরু হয়েছে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।  উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। 
চাঁদপুরে ডিসি ফুটবল টুর্নামেন্ট শুরু
এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি কুয়াকাটা পৌর মেয়র বাজারে নিলামে বিক্রি হয়েছে আট হাজার ৫১০ টাকায়।
এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়
আরও পড়ুন
চলন্ত অবস্থায় খুলে পড়ল মহানগর এক্সপ্রেসের দরজা
শুধু সন্দেহ করেই যুবককে হাত-পা বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় মাথায় কাফন বেঁধে স্থানীয়দের অবরোধ, ৭ আন্তঃনগর ট্রেন আটকা