মুন্সীগঞ্জে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকাহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রাণ বাঁচাতে গিয়ে ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে সাইফুল হাওলাদার (২১) নামের এক যুবকের। এ ছাড়া গুলিতে আহত হয়েছেন আবু সাঈদ সৈয়াল (৬৫) নামের এক বৃদ্ধ। মারধরের শিকার হয়ে আহত হয়েছেন হৃদয় (২২) নামের আরেক যুবক। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাইফুল ও আবু সাঈদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে গ্রামটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে মিল্টন মল্লিক, মুন্না ও আল-আমিন নামের