ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা, চলতি সপ্তাহেই তালিকা

জবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একই সঙ্গে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকাল চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন, জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলীম আরিফ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা।

আরও পড়ুন

বৈঠকে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, দ্বিতীয় সমাবর্তন আয়োজন এবং ডিনস অ্যাওয়ার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসির বরাবর অর্থ ছাড়ের বিষয়ে চিঠি এলেও এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে অর্থ উপদেষ্টার সঙ্গে ইউজিসি চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, এই সপ্তাহের মধ্যেই বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করা হবে এবং চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

দ্বিতীয় ক্যাম্পাস প্রসঙ্গে ভিপি বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান ইতোমধ্যে ইউজিসিতে জমা দেওয়া হয়েছে। ইউজিসি বর্তমানে প্ল্যানটি পর্যালোচনা করছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ ছাড়া দ্রুত দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইউজিসিকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে ইউজিসি কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে প্রথমবার চাকরির মেলা, অংশ নিল ৭৭ প্রতিষ্ঠান
প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে চাকরির মেলা (জব ফেয়ার)। এতে দেশি-বিদেশি বিভিন্ন খাতের ৭৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
জবিতে প্রথমবার চাকরির মেলা, অংশ নিল ৭৭ প্রতিষ্ঠান
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, যা জানা গেল
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে। 
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, যা জানা গেল
অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার্থীদের জন্য আবেদন ফরম পূরণ এবং ইনকোর্স ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময় বাড়ানো হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক
বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক
দূরে চাকরিতে ভাঙছে সংসার, নারী শিক্ষকবান্ধব বদলি নীতির তাগিদ
নিজ জেলা থেকে দূরবর্তী স্থানে চাকরি করায় পারিবারিক সংকটে পড়ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত অনেক নারী শিক্ষক। কারও সংসার ভেঙে যাচ্ছে, কারও হচ্ছে বিবাহবিচ্ছেদ। আবার অনেকে চাকরি ছেড়ে দিতেও বাধ্য হচ্ছেন।
দূরে চাকরিতে ভাঙছে সংসার, নারী শিক্ষকবান্ধব বদলি নীতির তাগিদ
আরও পড়ুন
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য ‘বড় সুখবর’
৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, আবেদন করবেন যেভাবে
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটেনে মার্কিন সেনা গ্রেপ্তার