ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম
ছবি: সংগৃহীত

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত ১৪৫ জন প্রদর্শককে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।

সোমবার (২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, সরকারি কলেজের ১০ম গ্রেডভুক্ত প্রদর্শক পদ থেকে পদোন্নতি পেয়ে তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডের (২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা) বেতনক্রমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রসায়ন বিষয়ে ৩০ জন, প্রাণিবিদ্যায় ৩৩ জন, পদার্থবিজ্ঞানে ৩০ জন, উদ্ভিদবিজ্ঞানে ৩০ জন, ভূগোলে ৮ জন, মৃত্তিকাবিজ্ঞানে ১ জন, পরিসংখ্যানে ১ জন, মনোবিজ্ঞানে ২ জন, গণিতে ৩ জন, কম্পিউটার বিষয়ে ১ জন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ১ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ৩ জন এবং জীববিজ্ঞানে ২ জন রয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ৭ মে সুপারিশের ভিত্তিতে এ পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অবমুক্তি ও যোগদানের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। আগামী ২১ জুলাই বিকেল ৪টার মধ্যে নতুন কর্মস্থলে যোগদান বাধ্যতামূলক।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবি ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জবি ছাত্রদলের আট নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) নাহিয়ান বিন অনিককে দেওয়া কেন্দ্রীয় ছাত্রদলের নোটিশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্বশীল পদে থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশে নাহিয়ান বিন অনিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যদিকে, সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জবি ছাত্রদলের আট নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এ বিষয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত আট নেতা হলেন—জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সাঈদ হাসান ইমন এবং সদস্য মো. রবিউল ইসলাম, জাকির হোসেন রানু, রাকিব হোসেন, ওবায়দুল ইসলাম, আহমেদুল কবীর বাধন ও মেহেদী হাসান মিরাজ। নাহিয়ানকে দেওয়া শোকজ নোটিশ ও আট নেতাকে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরটিভি/টিআর
জবি ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
রাবির পাঁচ শিক্ষার্থীর পাশে ছাত্রদলকর্মী শাকিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পাঁচজন অসচ্ছল নবীন শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান।
রাবির পাঁচ শিক্ষার্থীর পাশে ছাত্রদলকর্মী শাকিল
যবিপ্রবিতে সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল পেমেন্ট চালু
শিক্ষার্থীদের বিভিন্ন ফি পরিশোধের প্রক্রিয়া সহজ করতে সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল অটোমেশন পেমেন্ট ব্যবস্থা চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
যবিপ্রবিতে সার্ভিস চার্জ ছাড়াই ডিজিটাল পেমেন্ট চালু
জবিতে ফের দুই পক্ষের মারামারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংগঠনটির সদস্যসচিব শামসুল আরেফিন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের সময় ক্যাম্পাসে কিছু সময়ের জন্য উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শনিবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আরেফিন ও অনিকের অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি পোস্ট দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। এক পক্ষের পোস্টের জবাবে অন্য পক্ষ পাল্টা পোস্ট দেওয়ায় বিষয়টি নিয়ে তাঁদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে ক্যাম্পাসে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ভিক্টোরিয়া পার্কের চায়ের দোকানের পাশে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়। পরে সংঘর্ষ ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজনকে রড ও পাইপ হাতে একে অপরকে ধাওয়া ও হামলা করতে দেখা যায়। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হয়। সংঘর্ষে আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাদুদ এবং লোকপ্রশাসন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন। তাঁদের কীভাবে ও কোথায় চিকিৎসা দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি পোস্টের সঙ্গে আজকের সংঘর্ষের সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের প্রকৃত কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই গ্রুপের নাম জানি না, তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি। এখন মোটামুটি শান্ত। আরটিভি/টিআর
জবিতে ফের দুই পক্ষের মারামারি
কলেজে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম আজ (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে ভর্তি হতে পারবেন। নীতিমালা অনুযায়ী, বোর্ড অনুমোদিত ফি’র অতিরিক্ত টাকা শিক্ষার্থীর কাছ থেকে নেওয়ার সুযোগ নেই। অনুমোদিত সব ফি যথাযথ রশিদের মাধ্যমে গ্রহণ করতে হবে। এতে বলা হয়, নীতিমালা লঙ্ঘন করলে কলেজের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলের পাশাপাশি এমপিওভুক্তি বাতিল হতে পারে। সরকারি কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৫ হাজার টাকা, মেট্রোপলিটন এলাকায় (ঢাকা ছাড়া) ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে ১ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। নন-এমপিওভুক্ত কলেজে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে। মেট্রোপলিটন এলাকায় (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া জেলা পর্যায়ে নন-এমপিও কলেজে বাংলা ভার্সনে ৩ হাজার ও ইংরেজি ভার্সনে ২ হাজার ৫০০ টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে। শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ড রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা এবং শিক্ষক কল্যাণ ফি ও অবসর সুবিধা ভাতা ফি ১০০ টাকা নেবে। সব মিলিয়ে বোর্ড নির্ধারিত ফি ৩৩৫ টাকা। আরটিভি/টিআর
কলেজে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
আরও পড়ুন
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল পিএসসি
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
বিসিএসে ক্যাডারে উত্তীর্ণ, চাকরিতে যোগদানের আগেই শিক্ষার্থীর মৃত্যু
৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ তিন সরকারি চাকরিজীবী গ্রেপ্তার