ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সাত কলেজ নিয়ে নতুন চুক্তি ও রোডম্যাপ প্রকাশ, ঢাবি থেকে স্থানান্তর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৩:০৩ এএম
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) স্থানান্তরের আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিসিইউর রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের স্থানান্তর ও পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ডিসিইউর সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৩ আগস্ট শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিসিইউ প্রশাসন এবং সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত বাস্তবায়নে অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিসিইউর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে। পাশাপাশি দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সমন্বয়ে একটি ‘স্থানান্তর বাস্তবায়ন কমিটি’ গঠন করা হবে।

চুক্তি অনুযায়ী, আগামী ৩১ আগস্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উল্লিখিত তিন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তালিকা, পরীক্ষার ফল, সিলেবাস ও একাডেমিক রেগুলেশনের হার্ড ও সফট কপি ডিসিইউ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ডিসিইউর প্রশাসনিক কার্যালয় এবং সাতটি সংযুক্ত কলেজে পৃথক ‘হেল্পডেস্ক’ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

যেভাবে হবে পরীক্ষা

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, শিক্ষার্থীদের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিলেবাস অনুসারেই অনুষ্ঠিত হবে।

২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ হবে সেপ্টেম্বর ২০২৬। পরীক্ষা শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। এ শিক্ষাবর্ষের টার্ম পেপার মূল্যায়ন সংশ্লিষ্ট কলেজের বিভাগগুলো সম্পন্ন করবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ হবে অক্টোবর ২০২৬। এ বর্ষের পরীক্ষা শুরু হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে।

অন্যদিকে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ হবে ডিসেম্বর ২০২৬। পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার রাবি প্রশাসনকে ‘ননসেন্স ও গাম্বাট’ বললেন সালাহউদ্দিন আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে ‘ননসেন্স ও গাম্বাট’ ব্যক্তিরা বসে আছেন বলে মন্তব্য করেছেন রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার।
এবার রাবি প্রশাসনকে ‘ননসেন্স ও গাম্বাট’ বললেন সালাহউদ্দিন আম্মার
রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
রাজশাহীতে মেডিকেল রিসার্চ বাংলাদেশ (Medical Research Bangladesh) ও রোটার‍্যাক্ট ক্লাব অব আরএমসি পাইওনিয়ারের (Rotaract Club of RMC Pioneer) যৌথ উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ চন্দন সূত্রধরের মৃত্যু, বেরোবিতে শোক
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমান বেরোবি শিক্ষার্থী চন্দন সূত্রধর রাজ। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ চন্দন সূত্রধরের মৃত্যু, বেরোবিতে শোক
নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
যবিপ্রবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে মাশফি-শিমুল
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার‍্যাক্ট ক্লাব অব জাস্ট’-এর ২০২৬ সালের নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মাশফি চৌধুরী অরিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম শিমুল নির্বাচিত হয়েছেন।
যবিপ্রবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্বে মাশফি-শিমুল
আরও পড়ুন
‘মজুরি বাড়ানোর বদলে শ্রমিকদের ওপর হামলা চালানো হচ্ছে’
ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেইলিং, ঢাবি ছাত্রকে আত্মসমর্পণের নির্দেশ
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী