ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মধ্যরাতে উত্তাল শাবিপ্রবির ক্যাম্পাস

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারির পর উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সোমবার (১২ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এলাকা থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, দীর্ঘ ২৮ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জানুয়ারি। সে অনুযায়ী প্রার্থী ও শিক্ষার্থীদের প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। এ অবস্থায় সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে।

এতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচনের আয়োজন করা যাবে না। এরই প্রেক্ষিতে শাকসু নির্বাচন স্থগিত হতে পারে বলে মন্তব্য করেছেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম।

অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ইসির এ প্রজ্ঞাপন যদি সঠিক হয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সমন্বয় করে শাকসু নির্বাচন স্থগিত করা হতে পারে।

বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ও হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। দাবি আদায় না হলে আগামীতে শাবিপ্রবি থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
চট্টগ্রামে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী অভি ইসলামের বিরুদ্ধে ফেসবুকে জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মুচলেকা নিয়ে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। 
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আরও পড়ুন
সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের হাতে ৯০০ চারা
ধূমপানমুক্ত ক্যাম্পাস ঘোষণার দাবিতে ভিসির কাছে স্মারকলিপি
প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ৩ বছরের মধ্যে স্মার্ট ক্যাম্পাস হবে: ইউজিসি চেয়ারম্যান
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ: রাবি যেন এক টুকরো ফুটবল গ্যালারি