ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকা কলেজে আবাসিক শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের টুপি ও তসবিহ বিতরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের মাঝে টুপি ও তসবিহ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খন্দকার এর নেতৃত্বে এই উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপহার বিতরণ কর্মসূচির আওতায় ঢাকা কলেজের ৮টি হলে প্রতিটি কক্ষে পৌঁছে শিক্ষার্থীদের হাতে টুপি ও তসবিহ তুলে দেওয়া হয়।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খন্দকার বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের কোনো দূরত্ব না থাকুক এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে কাজ করতে পারে এই লক্ষ্যেই আবাসিক শিক্ষার্থীদের জন্য টুপি ও তসবিহ উপহারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান ধর্মীয় মূল্যবোধ ও আত্মশুদ্ধির মাস। মুসলমান হিসেবে সবার উচিত ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলা। আশা করি, এই পবিত্র মাসকে কেন্দ্র করে ধর্মীয় সংস্কৃতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।

উপহার বিতরণ কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৪৯ জন কর্মী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। আউটসোর্সিং প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়া ও সরকারি নীতিগত পরিবর্তনের কারণে বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। বেতন না পেয়ে ঋণ করে সংসার চালাচ্ছেন অনেক কর্মী। আসন্ন পূজার আগে বকেয়া বেতন পাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বিউটি বোর্ডিং: সংরক্ষণের অভাবে হারাচ্ছে ঐতিহ্য
নতুন ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর সিনিয়র বড় ভাইদের আড্ডায় প্রথম শুনেছিলাম পুরান ঢাকার এক ঐতিহাসিক জায়গার কথা। ভাইরা বলছিলেন, ১৯৭১ সালের ২৮ মার্চ স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে ১৭ জন মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করেছিল।
বিউটি বোর্ডিং: সংরক্ষণের অভাবে হারাচ্ছে ঐতিহ্য
ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল 
ডেঙ্গুতে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীলের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।
ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল 
নজরুল বিশ্ববিদ্যালয়ে আরটিভির সংবাদদাতাকে হুমকি, 'মারামারির ভিডিও পোস্ট হইলে তোরে ধরমু'
পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণা করায় নজরুল বিশ্ববিদ্যালয় আরটিভির সংবাদদাতা আবু তাহেরকে নিজেদের অপরাধ ঢাকতে প্রাণনাশের হুমকি দেয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে আরটিভির সংবাদদাতাকে হুমকি, 'মারামারির ভিডিও পোস্ট হইলে তোরে ধরমু'
র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের র‍্যাগিংয়ের ঘটনায় এক শিক্ষার্থীকে দুই বছর এবং ছয় শিক্ষার্থীকে এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া দুই শিক্ষার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
র‍্যাগিংয়ের অভিযোগে পাবিপ্রবির ৭ শিক্ষার্থী বহিষ্কার
আরও পড়ুন
জামায়াত কোনো দিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি, দলীয় স্বার্থে করেছে: রিজভী
ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য নিবন্ধন চলছে
ছেলেদের হলে গোসলের ভিডিও ধারণের সময় মোদ্দাদেকুর ধরা, অতঃপর...
ঢাকা কলেজের ছাত্র ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর