ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

কুবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০১:৫৩ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: আরটিভি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মুখর হয়ে উঠেছে সারা বিশ্ব। প্রতি চার বছর পর বিশ্বকাপ শুরু হলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও নিজ নিজ প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে নানা আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে আর্জেন্টিনার পতাকা, জার্সি ও ব্যানার নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা। তারা প্রিয় দল ও খেলোয়াড়দের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন।

মিছিলে অংশ নেওয়া গণিত বিভাগের শিক্ষার্থী শরিফুল আলম বিজয় বলেন, আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হার এবং ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ব্যর্থতার পরও ঘুরে দাঁড়িয়েছে। ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে তারা দারুণ প্রত্যাবর্তনের নজির স্থাপন করেছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, আর্জেন্টিনা শুধু তারকা নির্ভর দল নয়, বরং সমন্বিত দলীয় পারফরম্যান্সই তাদের শক্তি। তিনটি বিশ্বকাপ, অসংখ্য শিরোপা এবং মেসি-ম্যারাডোনার মতো কিংবদন্তিদের কারণে তারা ফুটবলের ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। আশাকরি এবারও তারা ট্রফি জিতবে।

লোকপ্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী সাইফ মাশরাফি বলেন, আর্জেন্টিনার ফুটবল এক ধরনের শিল্প। মেসি ও ম্যারাডোনার নান্দনিক ফুটবল বিশ্বজুড়ে কোটি ভক্ত তৈরি করেছে। প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আমরা বন্ধুত্ব ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চাই। আশাকরি এবার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবারের যাকাত ও কল্যাণ তহবিলের উদ্যোগে ৫৬ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। নবমবারের মতো আয়োজিত এ বৃত্তি কার্যক্রমে বিভিন্ন বিভাগের নানা ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য নির্বাচিত করা হয়।
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম প্রায় ২৪ ঘণ্টা ধরে উপাচার্য ভবনে অবরুদ্ধ রয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে তিনি ভবনটির ভেতরে অবস্থান করছেন। এ অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
একটা সময় প্রিয়জনের সঙ্গে মানুষের দূরবর্তী যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। ডাকপিয়নের অপেক্ষায় থাকা, খামের ভাঁজে লুকিয়ে থাকত প্রিয় মানুষের হাতের লেখা অজানা অনেক কথা।
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে, সেই পরীক্ষাগুলো ঐ শিক্ষার্থীদের জন্য বাতিল করা হয়েছে।
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
প্রায় ২১ হাজার শিক্ষার্থীর কবি নজরুল কলেজে নেই একটিও ডাস্টবিন
রাজধানীর প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে প্রায় ২১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। অথচ পুরো ক্যাম্পাসে নেই বর্জ্য ফেলার কোনো নির্ধারিত স্থান বা ডাস্টবিন।
প্রায় ২১ হাজার শিক্ষার্থীর কবি নজরুল কলেজে নেই একটিও ডাস্টবিন
আরও পড়ুন
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্
কুবিতে একযোগে সব বিভাগের পরীক্ষা নেওয়ার উদ্যোগ
কুবিতে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন