ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

দ্রুত পদোন্নতির দাবি যবিপ্রবিতে কর্মরত সাবেক শিক্ষার্থীদের

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৯ এএম
দ্রুত পদোন্নতির দাবি যবিপ্রবিতে কর্মরত সাবেক শিক্ষার্থীদের। ছবি: আরটিভি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত সাবেক শিক্ষার্থীদের আয়োজিত মৌসুমি ফল উৎসবে দীর্ঘদিন প্রাপ্য পদোন্নতি না পাওয়া, অস্থায়ী পদ স্থায়ীকরণ এবং শিক্ষা ছুটির জটিলতাসহ বিভিন্ন দাবির কথা উপাচার্যের সামনে তুলে ধরেন কর্মরত যবিপ্রবিয়ানরা। এ সময় সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীনসহ যবিপ্রবিতে কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

আরও পড়ুন

অনুষ্ঠানে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, আমাদের যবিপ্রবিয়ানরা ছাত্র উপদেষ্টা, প্রভোস্ট বডি, প্রক্টরিয়াল বডিসহ বিভিন্ন দায়িত্বপূর্ণ স্থানে থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তবুও কিছু আক্ষেপের জায়গা রয়েছে। আমাদের অনেকেই দীর্ঘদিন ধরে প্রাপ্য পদোন্নতি পাচ্ছেন না। দুই-তিন বছর পেরিয়ে গেলেও তাদের পদোন্নতি আটকে আছে। বাইরে থেকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী পদে কর্মরতদের পদ স্থায়ী করা হচ্ছে না। এ ছাড়া আমাদের অনেকেই স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেলেও শিক্ষা ছুটির ক্ষেত্রে নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন। আমরা এসব বিষয় দেখার জন্য উপাচার্য স্যার ও উপ-উপাচার্য স্যারের দৃষ্টি আকর্ষণ করছি।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, আপনারা যারা এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন শিক্ষক ও কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের চেয়ে বেশি এই বিশ্ববিদ্যালয়কে আর কেউ ভালোবাসতে পারে না। আপনারাই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়ে এটিকে আরও এগিয়ে নিতে পারেন। শিক্ষা ছুটি ও পদোন্নতি-সংক্রান্ত বিষয়গুলোতে বিশ্ববিদ্যালয়ের আইনগত কাঠামোর মধ্যে থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখব। সমস্যাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, আজ যেসব সমস্যার কথা তুলে ধরা হয়েছে, সেগুলো শুধু যবিপ্রবিয়ানদের সমস্যা নয়; এগুলো আমাদের সবারই দাবি। আমরা এসব সমস্যা সমাধানের চেষ্টা করব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনাদের দায়িত্ববোধ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে আপনারা যেভাবে অনুভব করবেন, অন্যরা সেভাবে করবে না। আমি আশা করি, আপনারা সেই দায়িত্ববোধ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছিল তাদের নির্বাচিত প্রতিনিধি।
নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি
ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে ঢাকা কলেজের এইচএসসির ৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ৪২ জনকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়েছে কলেজ প্রশাসন।
ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
উচ্চস্বরে কথা বলা নিয়ে ইবির বাসে তুমুল কাণ্ড
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডাবল ডেকার বাস ‘গোধূলি’তে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার জেলখানা মোড়ে বাসটি পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম হৃদয় অভিযোগ করেন, বাসে কয়েকজন শিক্ষার্থী পুরো পথ উচ্চস্বরে কথা বলছিলেন। বাস থেকে নামার সময় তিনি তাদের উচ্চস্বরে কথা না বলার অনুরোধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আবু সাইদ তাঁকে মারধর করেন। এতে তাঁর নাক ফেটে যায় বলে দাবি করেন হৃদয়। হৃদয়ের আরও অভিযোগ, ঘটনার সময় বাসের একটি গ্লাস ভেঙে যায় এবং ভিডিও ধারণের চেষ্টা করলে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এছাড়া তাকে হুমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে আবু সাইদ বলেন, গন্তব্যে পৌঁছানোর পর বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাপ্পির সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। গন্তব্যে পৌঁছানোর আগে আমাকে বললে হয়তো কথা বলতাম না। তিনি আরও বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে একই বিভাগ ও শিক্ষাবর্ষের হৃদয় এসে আমার গায়ে আগে হাত তোলে। এতে আমার হাত কেটে যায় এবং আমার ল্যাপটপের ডিসপ্লে ভেঙে যায়। এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে আমি ৬৫ হাজার টাকা দাবি করছি। পাল্টাপাল্টি অভিযোগের পর আগামীকাল উভয় বিভাগের সভাপতি উপস্থিতিতে সভা হবে বলে জানা গেছে। প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখছি এবং কেউ অভিযোগ দিলে দেখা হবে। আরটিভি/এসআর
উচ্চস্বরে কথা বলা নিয়ে ইবির বাসে তুমুল কাণ্ড
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির জার্নালিজম বিভাগের সভাপতি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির জার্নালিজম বিভাগের সভাপতি
মাভাবিপ্রবিতে এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপের দংশন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহিদ আবরার ফাহাদ হলের ড্রেনে কাজ করার সময় মিলন(৩০) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপে দংশন করেছে।
মাভাবিপ্রবিতে এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপের দংশন
আরও পড়ুন
রাতজাগা যবিপ্রবির গল্প
নেপালের দুর্যোগে নিহতদের স্মরণে যবিপ্রবিতে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন
মানবতার অনন্য দৃষ্টান্ত যবিপ্রবি ব্লাড ব্যাংক
যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের নিরাপত্তায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা