ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০১:৫৮ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছবি: আরটিভি

ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশ কর্মসূচি ঘিরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মঙ্গলবার হতে ক্যাম্পাসে অতিথি অথবা দর্শনার্থী, বাই-সাইকেল, মটর সাইকেল, রিক্সা, প্রাইভেট কারসহ সকল প্রকার যানবাহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ছাত্রদল ও ছাত্রশিবির একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি দেওয়ায় আমরা বিশ্ববিদ্যালয়ে পরিবেশকে শান্ত ও স্থিতিশীল রাখার জন্য ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছি। এর আগে, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারিসহ সার্বিক সহযোগিতা চেয়ে তিনি রংপুরের তাজহাট থানার ওসি বরাবার লিখিত আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহতসহ অন্তত ২০ জন আহত হন। তারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় মঙ্গলবার একই স্থানে ছাত্রশিবির ও ছাত্রদলের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণার কারণে ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

প্রসঙ্গত, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনব্যাপী আয়োজিত শাখা ছাত্রশিবিরের ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া নেতৃবৃন্দের ছবি অপসারণের দাবিতে আপত্তি জানিয়ে ছাত্রদল বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ছাত্রদলের পক্ষ থেকে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করা হলে লাঠিসোঁটা নিয়ে পাল্টা ধাওয়া দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দফায় দফায় চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। এ সময় বেরোবি শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব দাবি করেন, প্রশাসনের অনুমতি নিয়েই তারা কর্মসূচি আয়োজন করেছিলেন। ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল কর্মসূচি পণ্ড করার চেষ্টা করে এবং তাদের ওপর হামলা চালায়।

অন্যদিকে ছাত্রদলের নেতা মো. ইয়ামিন অভিযোগ করেন, যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি সংবলিত ব্যানার সরানোর দাবি জানালে শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের ওপর হামলা চালায়। এতে ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান আহত হন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ২৭ নভেম্বর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে আগামী ২৭ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন'। 
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ২৭ নভেম্বর
জবিতে প্রথমবার চাকরির মেলা, অংশ নিল ৭৭ প্রতিষ্ঠান
প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়েছে চাকরির মেলা (জব ফেয়ার)। এতে দেশি-বিদেশি বিভিন্ন খাতের ৭৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
জবিতে প্রথমবার চাকরির মেলা, অংশ নিল ৭৭ প্রতিষ্ঠান
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, যা জানা গেল
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে। 
ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর শিবিরের হামলা, যা জানা গেল
অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার্থীদের জন্য আবেদন ফরম পূরণ এবং ইনকোর্স ও ক্লাসে উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময় বাড়ানো হয়েছে।
অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
ইবিতে শহিদ সাজিদ হত্যার বিচার ও হলের নামকরণের দাবিতে মানববন্ধন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহ’র নামে নির্মাণাধীন হলের নামকরণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে চার দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি দেন তারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নির্মাণাধীন হলের সামনে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাঈল হোসেন রাহাত, শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহ’র নামে নির্মাণাধীন হলটির নামকরণের দাবি জানান। মানববন্ধন শেষে প্রক্টর বরাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।  সাজিদ আব্দুল্লাহ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতকরণ এবং শহীদ আবরার ফাহাদ হলের পাশে নির্মাণাধীন ১০ তলা হলটির নাম তাঁর নামে করার দাবি সহ শিক্ষার্থীরা চারটি দাবি জানান। দাবিতে ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল' নামে হলের নামকরণ; সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ; হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত অবহিত করা এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখা; প্রধানমন্ত্রীর ইবি সফর উপলক্ষে সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিটি যথাযথভাবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের কথাও উল্লেখ করা হয়। মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলনের শাখা সভাপতি ইসমাঈল হোসেন রাহাত বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মূল দাবি হলো— সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত বিচার এবং তাঁর নামে একটি হলের নামকরণ। হলের নাম তাঁর নামে হলে তাঁর স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরস্মরণীয় থাকবে এবং প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তায় আরও দায়িত্বশীল হতে স্মরণ করিয়ে দেবে। সাজিদের স্মৃতি ও আদর্শ ধরে রাখতে হলের নামকরণের দাবি ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, সাজিদ আব্দুল্লাহ ছিলেন আধিপত্যবাদ ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো শিল্পী এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা। তাঁর নামে হলের নামকরণ করতে হবে। শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক চললেও প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্ন আয়োজনে সাজিদ এবং নিহত শিক্ষিকা রুনা ম্যামকে স্মরণ করা হয় না। সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব নাসরুল্লাহর প্রশাসনের বিরুদ্ধে বিচারে তৎপরতা না দেখানোর অভিযোগ ছিল। বর্তমান উপাচার্য ও উপ-উপাচার্য একসময় বিচারের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছিলেন, অথচ দায়িত্ব নেওয়ার পর তাঁদের কাছ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। ক্যাম্পাসের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এখনো পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আসেনি, পর্যাপ্ত আলো নেই এবং বহিরাগতদের অবাধ যাতায়াত রয়েছে। প্রশাসন সাজিদের নাম ভুলিয়ে দিতে চাইলেও শিক্ষার্থীরা তাঁকে ভুলবে না; প্রয়োজনে বিচারের দাবিতে আবারও রাজপথে নামবে। শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, গত বছর আমরা বিশ্ববিদ্যালয়ের সকলের প্রিয়, জুলাইযোদ্ধা শহীদ সাজিদ আব্দুল্লাহকে হারিয়েছি। মাত্র ১৭৫ একরের ছোট্ট ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে, আর সেই ব্যর্থতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করার আশ্বাস দিলেও এক বছরেও হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি। তিনি আরও বলেন, নির্মাণাধীন হলটির নাম 'শহীদ সাজিদ আব্দুল্লাহ হল' রাখা উচিত। প্রশাসনের প্রতি এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাষ্ট্রীয় তদন্তের মাধ্যমে দ্রুত হত্যার রহস্য উন্মোচন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। উল্লেখ্য, শহীদ সাজিদ আব্দুল্লাহর মরদেহ ২০২৫ সালের ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হয়। তবে ময়নাতদন্ত ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৬ জুলাই (২০২৫) দিবাগত রাত আনুমানিক ২টা–৩টা ৩০ মিনিটের মধ্যে তাঁকে হত্যা করা হয়। আরটিভি/এসআর
ইবিতে শহিদ সাজিদ হত্যার বিচার ও হলের নামকরণের দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
হাসিনাকে ফেরানোর তৎপরতায় বেরোবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অনুসন্ধানে কমিটি গঠন
হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
বেরোবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পদ পেলেন যারা
টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি