ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

যবিপ্রবিতে নারী শিক্ষার্থী হয়রানি, উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম
মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ছবি: আরটিভি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্যাম্পাসে বহিরাগতদের বিরুদ্ধে নারী শিক্ষার্থীর অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিকদার ইলা বলেন, "যবিপ্রবির এক নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে মানসিকভাবে হয়রানি করা হয়েছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আশ্বাস দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে স্থগিত কর্মসূচি পুনরায় শুরু হবে এবং ভুক্তভোগীর ন্যায়বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।"

আরও পড়ুন

উল্লেখ্য, শুক্রবার ক্যাম্পাসে বহিরাগত কয়েকজন যুবকের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীর অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তাসহ ১০ দফা দাবিতে ‘উন্নত মমশির’ ক্লাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান জানান, অভিযুক্তদের অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের মাধ্যমে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাবে না মর্মে লিখিত মুচলেকা দিয়েছে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আশ্বাস দেন তিনি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘স্বপ্নের শুরু হলো আজ’, বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন
রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দিকনির্দেশনার লক্ষ্যে ‘স্বপ্নের শুরু হলো আজ’ স্লোগানে ক্যারিয়ার ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।
‘স্বপ্নের শুরু হলো আজ’, বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন
হাবিপ্রবিতে বাসের অবস্থান জানতে ‘HSTU বাস কই’ অ্যাপসের উদ্ভাবন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন সেবার মান বৃদ্ধি করতে বাস ট্রাকিং অ্যাপস এবং ওয়েবসাইট তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের (সিএসই) ২৩ ব্যাচের ৪ জন শিক্ষার্থী। সফলভাবে উদ্ভাবনের পর বিশ্ববিদ্যালয়ের বাসে সফল ট্রায়ালও সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চার শিক্ষার্থী মাহমুদুল হাসান এবিন, আহনাফ আদিল সৌমিক, মহিউদ্দিন মেহেদী, ইনান আহমেদের উদ্যোগে এই সার্ভার ও অ্যাপস তৈরি করা হয়েছে। এর তত্ত্বাবধানে যুক্ত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লা আল মামুন এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক হাসানুল করিম রনি।  চার শিক্ষার্থীর দেওয়া তথ্য থেকে জানা যায়, বাস কখন নির্দিষ্ট স্টপেজে পৌছাবে, বাসের লাইভ লোকেশন, বাসের বর্তমান গতি, এক স্টপেজ থেকে আরেক স্টপেজে পৌছানোর সময়, কোনো স্টপেজ থেকে কতক্ষণ পর আরেকটি বাস ছাড়বে, কোন নির্দিষ্ট বাস চলছে নাকি বন্ধ আছে এসকল তথ্য সহ আরও তথ্য পাওয়া যাবে এই অ্যাপস থেকে। এছাড়াও প্রতি ৩ থেকে ৫ সেকেন্ড পরপর বাসের গতি এবং অবস্থানও আপডেট হবে বলে জানান তারা। এছাড়াও এআই প্রযুক্তি ব্যবহার করে বাসের যাত্রী গণনা এবং বাসে কতটা ভীর সেসব তথ্যও সংযুক্ত থাকবে বলে দাবী তাদের। সব সুবিধা যুক্ত করে সফলভাবে ক্যাম্পাসের বাসে ট্রায়াল সম্পন্ন করেছেন বলে জানান তারা। এখন প্রশাসনের অনুমতি পেলে এটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কাছে হস্তান্তরের পরিকল্পনা তাদের।  উদ্যোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী আহনাফ আদিল সৌমিক বলেন, গত বছরের নভেম্বরের দিকে 'লাল বাস' দেখে ভাবলাম আমাদের হাবিপ্রবি ক্যাম্পাসের জন্যও এমন কিছু বানানো যায় কিনা। সেখান থেকেই শুরু, আর প্রায় এক বছর ধরে আমরা চারজন মিলে কাজ করে যাচ্ছি। মামুন স্যারের তত্ত্বাবধানে নিজেরাই বানিয়েছি কাস্টম ডিভাইস, ওয়েবসাইট আর অ্যাপস। অনেক জায়গায় গিয়েছি, অনেকবার চেষ্টা করেছি—তবুও থামিনি। আলহামদুলিল্লাহ, কয়েকবার বাসে ট্রায়াল দিয়ে দেখেছি, আমাদের সিস্টেম বাস্তবে কাজ করছে। এখন আমাদের একটাই ইচ্ছা এই কাজটা শুধু প্রজেক্ট হয়ে না থেকে হাবিপ্রবির জন্য সত্যিই কিছু করতে পারুক এবং একদিন পরিবহন সেক্টরে ইমপ্লিমেন্ট করা হোক। আরটিভি/ এসকেডি  
হাবিপ্রবিতে বাসের অবস্থান জানতে ‘HSTU বাস কই’ অ্যাপসের উদ্ভাবন
টানা চতুর্থবার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ড. নুরুজ্জামান খাঁন
​বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় টানা চতুর্থবারের মতো স্থান পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো নুরুজ্জামান খাঁন। ​যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) কর্তৃক যৌথভাবে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় তার নাম স্থান পেয়েছে। এর আগে তিনি ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের প্রকাশিত তালিকায়ও অন্তর্ভুক্ত ছিলেন।   ​প্রকাশিত আন্তর্জাতিক সূচক অনুযায়ী, ড. মো নুরুজ্জামান খাঁনের বৈশ্বিক র‍্যাংক ৪৬০১৭। তার মূল বিষয় 'ক্লিনিক্যাল মেডিসিন' এবং ‘পাবলিক হেলথ’ সাবফিল্ডে তার বিশ্ব র‍্যাংক ৪২৬। প্রকাশিত তথ্যে আরও দেখা যায়, তার এইচ-ইনডেক্স (H-index) ২৬ এবং এইচএম-ইনডেক্স (Hm-index) ৬।  এলসেভিয়ারের প্রকাশিত এই তালিকায় বিশ্বের শীর্ষ এক লাখ গবেষকের পাশাপাশি নিজ নিজ গবেষণা-শাখায় সেরা ২ শতাংশে থাকা বিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করা হয়। গবেষকদের কাজের আন্তর্জাতিক প্রভাব, সাইটেশন সংখ্যা, গবেষক হিসেবে তাদের ভূমিকা ও সহলেখকদের সঙ্গে যৌথ কাজের নানা মানদণ্ড বিবেচনা করে এই র‍্যাংকিং তৈরি করা হয়ে থাকে।   ​টানা চার বছর আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জনে নিজের অনুভূতি প্রকাশ করে ড. মো নুরুজ্জামান খাঁন বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এই অর্জন আমার ব্যক্তিগত প্রচেষ্টার স্বীকৃতি হলেও এর সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়ের নাম যুক্ত হওয়ায় আমি আরও আনন্দিত। আমি বিশ্বাস করি, একজন গবেষকের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যক্তিগত নিষ্ঠা ও পরিশ্রমের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং অনুকূল গবেষণা পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং গবেষকদের পেশাগত বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারবেন। আমার প্রত্যাশা, ভবিষ্যতে গবেষণাবান্ধব পরিবেশ আরও উন্নত হবে এবং গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ ও উৎসাহ বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে অবদান রাখতে পারা আমার জন্য সব সময়ই আনন্দের। ​উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিবছর বিশ্বের শীর্ষ ২% গবেষকদের এই তালিকা প্রকাশ করে থাকে। মানসম্পন্ন প্রকাশনা ও গবেষণাপত্রের উদ্ধৃতির ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের স্বীকৃতি প্রদানে এই তালিকাটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত।  আরটিভি/ এসকেডি
টানা চতুর্থবার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ড. নুরুজ্জামান খাঁন
ইবিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তৃতীয় পর্যায়ে ১ম সংশোধিত উন্নয়ন প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা ও চলমান উন্নয়নকাজের সাইট পরিদর্শন করা হয়েছে।
ইবিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
জবিতে দুর্গাপূজার ছুটি শুরু ১৮ অক্টোবর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছুটি ঘোষণা করা হয়েছে।
জবিতে দুর্গাপূজার ছুটি শুরু ১৮ অক্টোবর
আরও পড়ুন
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির অধ্যাপক
গোসলকে কেন্দ্র করে শিক্ষার্থীকে থাপ্পড়, অতঃপর...
রাতজাগা যবিপ্রবির গল্প
নেপালের দুর্যোগে নিহতদের স্মরণে যবিপ্রবিতে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন