ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের নিরাপত্তায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: আরটিভি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুশী মেহেরুল্লাহ হলের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলের অভ্যন্তরে বহিরাগত ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে হল প্রশাসন। একই সঙ্গে আবাসিক শিক্ষার্থীদেরও অনুমতি ছাড়া কোনো বহিরাগতকে হলে প্রবেশে সহযোগিতা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৮ আগস্ট) মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়।

নোটিশে বলা হয়, হলের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে হল কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত কোনো বহিরাগত ব্যক্তির হলে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একই সঙ্গে আবাসিক শিক্ষার্থীদেরও হল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বহিরাগত ব্যক্তিকে হলে প্রবেশে সহায়তা না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সকল শিক্ষার্থীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে হল প্রশাসন।

আরও পড়ুন

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ হামিদুর রহমান বলেছিলেন, দায়িত্বরত নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা সন্দেহজনক ব্যক্তি বা পরিচয় নিশ্চিত করার প্রয়োজনে যে কোনো শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে পারেন। এ সময় শিক্ষার্থীদের কোনো ধরনের বিলম্ব বা আপত্তি না করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এতে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে এবং বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ রোধ করা সহজ হবে বলেও উল্লেখ করেন প্রক্টর।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে নোবিপ্রবির সমাবর্তনে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বিশেষ মরণোত্তর সম্মাননা।
প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে নোবিপ্রবির সমাবর্তনে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা 
অধ্যাপক ড. ইয়াহইয়া: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় অনন্য এক জীবন
দেশের প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ, গবেষক ও অধ্যাপক ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। শিক্ষকতা, গবেষণা, লেখালেখি ও সামাজিক খেদমতে তিনি এক বর্ণাঢ্য জীবন অতিবাহিত করেছেন। 
অধ্যাপক ড. ইয়াহইয়া: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় অনন্য এক জীবন
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দুই দিন অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) স্টুডেন্টস প্ল্যাটফর্ম।
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোকচিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসিব।
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব
জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’
আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘Finরঙ ২৬’ অনুষ্ঠিত হয়েছে।
জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’
আরও পড়ুন
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির অধ্যাপক
গোসলকে কেন্দ্র করে শিক্ষার্থীকে থাপ্পড়, অতঃপর...
রাতজাগা যবিপ্রবির গল্প
নেপালের দুর্যোগে নিহতদের স্মরণে যবিপ্রবিতে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন