ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০১:১৯ পিএম
ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়ার দেওয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রীতির রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রিয়ার বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা জবাব দিয়েছেন প্রীতি। পরে তার সমর্থনে অবস্থান নিয়েছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির নেতাকর্মী ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (২০ আগস্ট)। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া ফেসবুকে প্রীতি চৌধুরীর রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সঙ্গে প্রীতির অতীত ঘনিষ্ঠতার অভিযোগ তুলে তাকে ‘সুযোগসন্ধানী’ বলেও মন্তব্য করেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে ফেসবুকে পাল্টা পোস্ট দেন প্রীতি চৌধুরী। সেখানে তিনি প্রিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দাবি করেন, ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে প্রীতিও প্রিয়ার রাজনৈতিক ভূমিকা ও মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। প্রিয়ার সঙ্গে তার কথোপকথনসংক্রান্ত আরও কিছু স্ক্রিনশট ও তথ্য প্রকাশের ইঙ্গিতও দেন তিনি।

এদিকে, ২০২৪ সালের গণআন্দোলনে রাজশাহী কলেজে প্রীতি চৌধুরী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে দাবি করছেন তার সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘জুলাইযোদ্ধা’ উল্লেখ করে বিভিন্ন পোস্টও দেওয়া হচ্ছে।

পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে প্রীতি চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির নেতাকর্মীরা। এক ফেসবুক পোস্টে প্রীতম দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহী কলেজে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রীতি চৌধুরী অগ্রণী ভূমিকা পালন করেছেন।

ভয়ভীতি বা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোনো প্রতিবাদী কণ্ঠকে থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রীতি চৌধুরীসহ সব ছাত্রীর মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ থাকবেন বলে জানান এই ছাত্রদল নেতা।

এরপর রাজশাহী কলেজ ছাত্রদলের একাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রীতির সমর্থনে সরব হন। তারা সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিতের দাবি জানান।

বিষয়টি নিয়ে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ-পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা নিয়ে ক্যাম্পাসে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ১০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জাবিপ্রবি দিবস উদযাপন স্থগিত, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চারপাশে নীরবতা, অধিকাংশ মানুষ গভীর ঘুমে। এমন সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডরমিটরি থেকে ভেসে আসে ‘হু হা’ শব্দ। এক জায়গা থেকে শুরু হওয়া সেই শব্দে সাড়া দেন অন্যরাও। ধীরে ধীরে ঘুম ছেড়ে বেরিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা। তবে ক্লাস কিংবা কোনো জরুরি কাজের জন্য নয়, তাদের গন্তব্য বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে।
কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’, নজরুল বিশ্ববিদ্যালয়ে অন্যরকম সকাল
জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (৫৬তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
জাবিতে প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন শুরু
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেন পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জবিতে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব করবে ছাত্রদল
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার