ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

দেশের আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে রাবির ভর্তি পরীক্ষা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: আরটিভি

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো দেশের সব বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাজশাহীসহ দেশের আট বিভাগীয় শহরে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দূর-দূরান্তের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার ভোগান্তি অনেকটাই কমে আসবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি দেশের বিভাগীয় শহরগুলোতে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। বরিশাল বিভাগ বাদ পড়লেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় সেখানে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনায় নেয় ভর্তি উপকমিটি। ফলে প্রথমবারের মতো দেশের সব বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা আয়োজিত হতে যাচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ভর্তিচ্ছুদের দুর্ভোগ লাঘবে দুটি নতুন আঞ্চলিক বিভাগকে কেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছিল। পরে চাহিদার পরিপ্রেক্ষিতে বরিশাল বিভাগকেও যুক্ত করা হয়েছে। এতে সব বিভাগেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে রাবির স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১২ নভেম্বর এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া ও ভর্তি পরীক্ষার কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত রুয়েটের ৭ শিক্ষার্থী
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য প্রকাশিত চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাত (৭) শিক্ষার্থী।
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য মনোনীত রুয়েটের ৭ শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পদ হারিয়েছেন ৬ শিক্ষক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পর কর্মস্থলে যোগদান না করা এবং অব্যাহতির আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় শিক্ষকের মূল পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পদ হারিয়েছেন ৬ শিক্ষক
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী জকসুর দোয়া মাহফিল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী জকসুর দোয়া মাহফিল
দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন ওয়েব সার্ভিসেসে (এডব্লিউএস) সম্প্রতি যোগ দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী আকিব জাবেদ। তিনি প্রতিষ্ঠানটির নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং (এনডিটি) প্রকৌশলী হিসেবে যোগ দেবেন। আকিব রুয়েটের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরে যুক্তরাষ্ট্রের দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকা থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত আছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে একাডেমিক সাফল্য, নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আকিব জাবেদ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। এর মধ্যে ‘দ্য এডওয়ার্ড এল. জুনিয়র অ্যান্ড রুথ এস. হেনেসি ডিস্টিংগুইশড স্কলারশিপ অ্যাওয়ার্ড’ এবং ‘দ্য ভাইস অ্যাডমিরাল লিডারশিপ অ্যাওয়ার্ড’ উল্লেখযোগ্য। উচ্চশিক্ষার পাশাপাশি পেশাগত জীবনেও ধারাবাহিকভাবে এগিয়ে চলেছেন আকিব। গবেষণার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি এবার অ্যামাজন ওয়েব সার্ভিসেসে নন-ডেস্ট্রাকটিভ টেস্টিং প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। এটি একই সঙ্গে রুয়েটের শিক্ষার্থীদের বৈশ্বিক অঙ্গনে দক্ষতার সঙ্গে এগিয়ে চলার বিষয়টিও তুলে ধরে। রুয়েটের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানে আকিবের যোগদান বিভাগের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। তিনি এ বিভাগের প্রথম অ্যালামনাই হিসেবে এফএএএনজি-ভুক্ত কোনো প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন বলে রুয়েট-সংশ্লিষ্টরা মনে করছেন। এটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে তার অন্যতম অর্জন বলেও মনে করছেন তারা। আকিব জাবেদের পথচলায় রয়েছে রুয়েট থেকে প্রকৌশল শিক্ষা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, একাডেমিক স্বীকৃতি, গবেষণা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে পেশাগত সাফল্যের সমন্বয়। তার এ অর্জন রুয়েটের পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার। উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের সক্ষমতা তুলে ধরার ক্ষেত্রে তার সাফল্য শিক্ষার্থীদের উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আরটিভি/টিআর
দেশের গণ্ডি পেরিয়ে অ্যামাজনে রুয়েটের আকিব
শেষের পথে চাকসুর মেয়াদ, শপথ নিচ্ছেন সেই আকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল থেকে প্রার্থী হয়ে আলোচনায় আসেন দৃষ্টিপ্রতিবন্ধী ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আকাশ দাস। নির্বাচনে নির্বাহী সদস্য পদে জয়ও পান তিনি। 
শেষের পথে চাকসুর মেয়াদ, শপথ নিচ্ছেন সেই আকাশ
আরও পড়ুন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার