ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

দুই মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি গঠন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম
আরটিভি গ্রাফিকস

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে জিহাদুল মোতালেব মার্শালকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রায়হান আমিন ফাহিম এবং সদস্য সচিব করা হয়েছে জোবায়েল আলম পাভেলকে।

অন্যদিকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে মো. মহিবুর রহমানকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. হাসান আল বান্না, আমির হাসনাত খান, জোবায়ের ইবনে আলম, জান্নাতুল ফেরদৌস প্রীতি, সাবরিনা ইসলাম তরী, আশরাফুল ইসলাম ইমন ও ফাতেমা তুজ জোহুরা।

এ শাখায় সদস্য সচিব করা হয়েছে গোলাম সরোয়ার হিমেলকে। সদস্য হিসেবে রয়েছেন ইশতিয়াকুর রহমান, মো. এমরামুল ইসলাম (নাবিল), ইয়ামিন সরকার, ঐশ্বর্য মৃধা, সিনথিয়া ইসলাম ও এস এম ইয়াসিন আহমেদ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ ও সদস্য সচিব মোস্তাফিজুল কবীর (মমি আলসারী) স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে শাখাটির সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে কমছে বিদেশি শিক্ষার্থী, নেপথ্যে কী
একসময় দেশের অন্যতম বৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করলেও সাম্প্রতিক বছরগুলোতে সেই চিত্র বদলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)।
রাবিতে কমছে বিদেশি শিক্ষার্থী, নেপথ্যে কী
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার
কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার
ক্যানসারে আক্রান্ত বিশ্ববিদ্যালয়শিক্ষক, প্রয়োজন আর্থিক সহায়তা
ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের নয়াদিল্লিতে চিকিৎসাধীন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানের চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন তার সহকর্মীরা। মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও রয়েছেন। প্রায় আড়াই মাস ধরে নয়াদিল্লিতে তার চিকিৎসা চলছে। সহকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসার প্রথম ধাপ শেষ করে বর্তমানে তিনি দ্বিতীয় ও গুরুত্বপূর্ণ পর্যায়ের চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শুরুর পর তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে। সর্বশেষ PET-CT Scan ও Contrast Analysis-এর প্রতিবেদনে ক্যানসার শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি বলে উল্লেখ করা হয়েছে। তবে মূল টিউমারটির আকার কিছুটা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, টিউমারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব এবং দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা। দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ায় ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন তার সহকর্মীরা। পরিবারের নিজস্ব সামর্থ্য ও বন্ধু, সহকর্মী, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এতদিন চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হলেও নতুন করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় অধ্যাপক ড. মিজানুর রহমানের চিকিৎসা অব্যাহত রাখতে দেশে ও বিদেশে অবস্থানরত তার বন্ধু, সহকর্মী, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। চিকিৎসা সহায়তা পাঠাতে— BRAC Bank Account Name: MD. Asraful Alam Account No.: 108075471001 Branch: Mymensingh Notun Bazar Branch, Mymensingh Routing No.: 060611750 Agrani Bank Account Name: Rahima Khatun Account No.: 0200026309596 Branch: GSTU Branch, Gopalganj Routing No.: 010350061 বিকাশ (পার্সোনাল): +8801716-961310 অধ্যাপক ড. মিজানুর রহমানের দ্রুত সুস্থতা ও অস্ত্রোপচার সফলতার জন্য তার সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। আরটিভি/এসএস
ক্যানসারে আক্রান্ত বিশ্ববিদ্যালয়শিক্ষক, প্রয়োজন আর্থিক সহায়তা
ইবিতে ৫ কেজি লোহা চুরি করে ৪ লাখ টাকার মামলা খেলেন ভ্যানচালক
চোর জসিম স্বীকারোক্তি দিয়ে প্রক্টর ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলছিলেন, ‘আমি খুব অভাবে আছি। ২৭০০ মতো পেয়েছি। বাড়িতে বউপুলার জন্য চালের বস্তা কিনেছি। সমিতির কিস্তিও আছে। দুইটা মেয়ে সন্তানও আছে। পুলিশকে দিয়েন না, সংশোধনের সুযোগ দিন। আমাকে মেরে ফেলতে পারেন। পেটের জ্বালায় বাধ্য হয়েছি।’
ইবিতে ৫ কেজি লোহা চুরি করে ৪ লাখ টাকার মামলা খেলেন ভ্যানচালক
শেকৃবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ছাত্রদল-ছাত্রমৈত্রীর ক্ষোভ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে ফুলের সঙ্গে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বই উপহার দেওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে ক্ষোভ ও বিতর্ক দেখা দিয়েছে।
শেকৃবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ছাত্রদল-ছাত্রমৈত্রীর ক্ষোভ
আরও পড়ুন
শিক্ষার্থীদের নয়, ছাত্রদলের নেতাকর্মীদের রাকিবকে অনুসরণ করতে বলেছি: জবি উপাচার্য
কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের
ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের ‘পরিচ্ছন্নতা’ অভিযান
গুম হওয়া ছাত্রদল নেতা আলামিনের মায়ের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী