ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি

খুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
ছবি: আরটিভি

‘রূপা কোথায়, জানি না’ নাবালিকা বোনকে ফিরে পাওয়ার অপেক্ষায় এমন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ দাস।

গত ১৩ সেপ্টেম্বর বোন রূপা দাসকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগে মামলা হলেও এখনও তার সন্ধান মেলেনি। বোনকে উদ্ধারের দাবিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের সামনে মানববন্ধনের আয়োজন করেছে পরিবার।

একটা পরিবারে সবচেয়ে কঠিন অপেক্ষাগুলোর একটা হলো প্রিয়জন কোথায়, কেমন আছে, আদৌ নিরাপদে আছে কিনা— তার কোনো উত্তর না পাওয়া। নাবালিকা রূপা দাসের পরিবারও গত কয়েক দিন ধরে এমন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। মেয়েটি কোথায় আছে, কেমন আছে এখনও জানে না তার পরিবার।

ঘটনার পর একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলেও তিনি পরে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন রূপার ভাই সবুজ দাস। মামলার অন্য সন্দেহভাজনরাও আগাম জামিন পেয়েছেন বলে তার দাবি। তবে এত কিছুর পরও রূপার সন্ধান মেলেনি।

রূপার ভাই সবুজ দাস খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের ২১ ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী। নিজের বোনের সন্ধান না পাওয়ার বিষয়টি তাকে যেমন উদ্বিগ্ন করে তুলেছে, তেমনি পরিবারের অন্য সদস্যদের মধ্যেও তৈরি হয়েছে গভীর উৎকণ্ঠা।

রূপার ভাই সবুজ দাস বলেন, ‘আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থী এবং কেস নং-১৭-এর ভিকটিম রূপা দাসের ভাই। অত্যন্ত মর্মাহত ও উদ্বিগ্ন হয়ে জানাচ্ছি যে, গত ১৩ তারিখে আমার নাবালিকা বোন রূপা দাসকে অপহরণ করা হয়েছে।’

তিনি জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মামলার অন্যান্য সন্দেহভাজনরাও আগাম জামিন পেয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে এসব আইনি প্রক্রিয়ার মধ্যেও পরিবারের সবচেয়ে বড় উদ্বেগের জায়গাটি বদলায়নি রূপা এখন কোথায়?

সবুজ দাস বলেন, ‘সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার নাবালিকা বোন রূপা দাসকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। একজন ভাই হিসেবে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে কাটছে।’

তিনি বলেন, ‘আমার বোনকে দ্রুত উদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবিতে আমরা নড়াইলে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি। আমার ও আমার পরিবারের এই কঠিন সময়ে সব আত্মীয়স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং মানবিক ও সচেতন নাগরিকদের মানববন্ধনে উপস্থিত থেকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবারের যাকাত ও কল্যাণ তহবিলের উদ্যোগে ৫৬ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। নবমবারের মতো আয়োজিত এ বৃত্তি কার্যক্রমে বিভিন্ন বিভাগের নানা ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য নির্বাচিত করা হয়।
জবিতে যাকাত ও কল্যাণ তহবিলের বৃত্তি পেলেন ৫৬ শিক্ষার্থী
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম প্রায় ২৪ ঘণ্টা ধরে উপাচার্য ভবনে অবরুদ্ধ রয়েছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে তিনি ভবনটির ভেতরে অবস্থান করছেন। এ অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
একটা সময় প্রিয়জনের সঙ্গে মানুষের দূরবর্তী যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। ডাকপিয়নের অপেক্ষায় থাকা, খামের ভাঁজে লুকিয়ে থাকত প্রিয় মানুষের হাতের লেখা অজানা অনেক কথা।
নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য ফেরাতে রাবিতে চিঠি উৎসব 
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে, সেই পরীক্ষাগুলো ঐ শিক্ষার্থীদের জন্য বাতিল করা হয়েছে।
রুয়েটে আবারও ১২ শিক্ষার্থী বহিষ্কার
প্রায় ২১ হাজার শিক্ষার্থীর কবি নজরুল কলেজে নেই একটিও ডাস্টবিন
রাজধানীর প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে প্রায় ২১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। অথচ পুরো ক্যাম্পাসে নেই বর্জ্য ফেলার কোনো নির্ধারিত স্থান বা ডাস্টবিন।
প্রায় ২১ হাজার শিক্ষার্থীর কবি নজরুল কলেজে নেই একটিও ডাস্টবিন
আরও পড়ুন
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
খুবিতে ১৫ টাকায় পাওয়া যাচ্ছে আনলিমিটেড ডাল-ভাত, সঙ্গে ভর্তা-ডিমও
নদীভাঙন রোধে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন
রামেবি উপাচার্যকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অপচেষ্টার প্রতিবাদে রামেকে মানববন্ধন