ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির জুলাই-৩৬ হলের ৪৬ জন নারী শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ হলে ৪৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হলটির অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৪৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে জুলাই-৩৬ হলের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজনুর বর্ণ বলেন, এত সুন্দর একটি আয়োজন করার জন্য হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে এই সাফল্য অর্জন করতে পেরেছি। এই সাফল্যের জন্য আমাদের যে সংবর্ধনা দেওয়া হয়েছে, তা ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।

একই হলের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিশাত আনজুমান মিতা বলেন, এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য হল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিভাগে প্রথম হতে পেরে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। তবে এই অর্জন শুধু আমার একার নয়—আমার শিক্ষক, পরিবার ও সহপাঠীদের সহযোগিতা এবং অনুপ্রেরণারও ফল। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা দিচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, প্রতিটি বিভাগেই নারী শিক্ষার্থীরা ভালো করছে। বেশিরভাগ বিভাগে প্রথম দিকের সিরিয়ালে মেয়েদের উপস্থিতি বেশি। এটি নারীদের জন্য খুবই ইতিবাচক একটি দিক। একসময় নারীদের শিক্ষা থেকে বঞ্চিত করা হতো। এখন সেখানেই তারা ভালো করছে। এটি অত্যন্ত গর্বের বিষয়। আজ যারা পুরস্কৃত হলেন, তাদের জন্য শুভকামনা রইল।

তিনি বলেন, আমি আশা করি, আপনারা জুলাই-৩৬ হলকে আরও ভালো জায়গায় নিয়ে যাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বের সামনে তুলে ধরবেন। পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে অবদান রাখবেন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা খুব ভালো করছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। তারা বিভাগের নাম, হলের নাম এবং বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি। সবার জন্য শুভকামনা রইল।

জুলাই-৩৬ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাভলী নাহার বলেন, আমাদের কৃতি শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে আজকের এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং নিজ নিজ ক্ষেত্রে সাফল্য লাভে অনুপ্রেরণা জোগাবে। আমরা আশা করি, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জুলাই-৩৬ হলের সুনাম আরও উজ্জ্বল করবে এবং ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক ড. শরিফুল ইসলাম, শাহ মাখদুম হলের প্রাধ্যক্ষ ড. সারওয়ার জাহান, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. শরমিন হামিদ, মন্নুজান হলের প্রাধ্যক্ষ ড. আশিয়ারা খাতুন, রহমাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ ড. মোসা. ইসমত আরা বেগম, রোকেয়া হলের প্রাধ্যক্ষ ড. সাবিনা সুলতানা, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ ড. তারান্নুম নাজসহ জুলাই-৩৬ হলের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
নৈরাজ্যবিরোধী কর্মসূচি নিয়ে মাঠে নামছে জবি প্রশাসন
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেন পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ক্যাম্পাসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করতে হবে: ছাত্রদল সভাপতি
এবার চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের বগির আসনে কেরোসিন ছড়িয়ে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
এবার চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলে সুপেয় পানির সরবরাহব্যবস্থা ও পানি পরিশোধন কেন্দ্র স্থাপন করা হয়েছে। 
যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হলে পানি পরিশোধন কেন্দ্র উদ্বোধন
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ১৮ বছর বয়স থেকেই রক্তদানের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।
১৮ বছর বয়স থেকেই রক্তদানের বার্তা নিয়ে চবি স্কুলে বিআরএফ ইয়ুথ ক্লাব
আরও পড়ুন
অর্ধেক পদ শূন্য, জনবলসংকটে ধুঁকছে রাবির প্রকৌশল দপ্তর
সহপাঠীর চিকিৎসায় অর্ধ লাখ টাকা সহায়তা করল রাবি ছাত্রদলকর্মী শাকিল
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থীকে মারধর
ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী