
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্ন্যান্স স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (প্যাগসা)।
শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ৪০ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. খালেদ ইবনে ইউসুফ উল্লাস, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী সোলাইমান কবির।
এছাড়াও কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন আমানুল ইসলাম, রতন চন্দ্র পাল, পারভেজ রানা রতন, ইফাত আরা ইয়াসমিন, মোস্তাফিজুর রহমান (জনি)।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রাজু সরকার, পিয়াঙ্কা রানী দাস, সমিক হাসান, আতিকুর রহমান। সাংগঠনিক সম্পাদক সাদির খান, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান। অর্থ সম্পাদক মো. রুবেল মিয়া, সহ অর্থ সম্পাদক মো. জাকির।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও অ্যালামনাই রিলেশন সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম, সহ ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও অ্যালামনাই রিলেশন সম্পাদক মহিউদ্দিন ও রমজান। ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েত উল্লাহ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাকিব। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম। নারী বিষয়ক সম্পাদক সালমা খাতুন, সহ-নারী বিষয়ক সম্পাদক আয়াতুন নেসা পিউলী।
দপ্তর সম্পাদক রাশেদ খান, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংস্কৃতি সম্পাদক ড্যানিয়াল ত্রিপুড়া, গবেষণা ও সেমিনার বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান। উচ্চ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমির হামজা, সহ-উচ্চ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূর হোসাইন আরিফ।
প্রচার বিষয়ক সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আশিকুর রহমান। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল মোজাহিদ, সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ পিয়াস, সহ সাংস্কৃতিক সম্পাদক রাইসা আকন্দ।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন, পাভেল রহমান, মানিক রবিদাস, সাদি, শিমু সুমাইয়া শারমিন, আবু জিহাদ।
আরটিভি/ এসকেডি


