ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে জব ফেয়ার

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৯ এএম
ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বহুজাতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের ৩১টি প্রতিষ্ঠান অংশ নেবে। আগামী ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় শোভাযাত্রা ও আনুষ্ঠানিক কেক কাটার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হবে। সকাল ১০টা ৪৫ মিনিটে ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ারের উদ্বোধন করা হবে। সকাল ১১টা ১৫ মিনিটে নিয়োগদাতা ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, নেটওয়ার্কিং এবং নিয়োগ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে শিল্প খাতের প্রতিনিধিদের ক্যারিয়ারবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে জব ফেয়ারে অংশ নেওয়ার তালিকায় রয়েছে ট্রান্সকম লিমিটেড, ট্রান্সক্রাফট লিমিটেড, ট্রান্সকম কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, রিমার্ক বিডি, প্রাণ গ্রুপ, আরএফএল গ্রুপ, বিকাশ, ইনসেপ্টা, ওয়ালটন, EDGE, অরেঞ্জবিডি, বিমন টেক লিমিটেড, হামীম গ্রুপ, আরপি ক্রিয়েশনস অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, অ্যারিয়েন নিট, মেডিনোভা, জনতা ব্যাংক, সোনিয়া ক্লিনিক, পূবালী ব্যাংক, রোবো-টেক ভ্যালি, মেডিকো ক্লিনিক, নেসলে, যমুনা ব্যাংক পিএলসি, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, নিউ অলিম্পিয়া, স্যাভয় আইসক্রিম, আকিজ ফুড, ঢাকা আইসক্রিম, সেবা, দ্য রিয়েল কনসালটেশন (টিআরসি) এবং জিও-কেম কনজিউমার প্রোডাক্টস সার্ভিসেস।

আয়োজকরা আশাবাদী, এ আয়োজনের ফলে শিক্ষার্থী ও নিয়োগদাতাদের মধ্যে যোগাযোগ তৈরি হবে, পেশাগত নেটওয়ার্কিং বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি চাকরির বাজার ও কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাবেন।

এছাড়া একই দিন বিকেল ৩টায় ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ শীর্ষক আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে গবেষণায় উৎকর্ষের স্বীকৃতি, বিশ্ববিদ্যালয় কমিউনিটির শিশুদের মেধার স্বীকৃতি এবং শিল্প-শিক্ষা সহযোগিতা নিয়ে কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি, গবেষণায় উৎসাহ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য বিশ্ববিদ্যালয় দিবসের নির্ধারিত তারিখ ১৬ অক্টোবর হলেও দুর্গাপূজার ছুটির কারণে সেদিন দিবসটি উদযাপন করা হয়নি। পরে ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মেলন-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
১৯৬৬ সালের ১৮ নভেম্বর চারটি বিভাগ ও ২০০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আর এই পথচলায় উল্লেখযোগ্য সংযোজন ঘটেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদে। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে চাকরি শেষ করে ফেলব’
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে চাকরি শেষ করে ফেলব’
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসি.-এর যুবসমাজের সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়নমূলক বিশেষ উদ্যোগ ‘Empowering Youth’-এর আওতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (DIU) একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
আরও পড়ুন
মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...
মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মাভাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগে সিএমএ সেমিনার, আইসিএমএবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর