ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

জবিতে নতুন প্রক্টর নাছির আহমদ, দুই দপ্তরের দায়িত্বে আনিসুর ও জুয়েল

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং ছাত্রকল্যাণ পরিচালকের দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল। তাদের প্রত্যেককে দুই বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ নিয়োগের তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সংবিধির ১৫(১) বিধি অনুসারে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. নাছির আহমদকে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগ ২৮ অক্টোবর থেকে কার্যকর হবে।

অন্যদিকে, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগও ২৮ অক্টোবর থেকে কার্যকর হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৪(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েলকে দুই বছরের জন্য ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগও আগামী ২৮ অক্টোবর থেকে কার্যকর হবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনের জন্য তিন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প পাস করানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। 
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা
হলের ডাইনিংয়ের ভাতে সিদ্ধ টিকটিকি, অর্ধেক খাওয়ার পর দেখলেন শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ের খাবারে টিকটিকি পাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হলের ডাইনিংয়ের ভাতে সিদ্ধ টিকটিকি, অর্ধেক খাওয়ার পর দেখলেন শিক্ষার্থী
ইবিতে ৩ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক’ শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ব্যাকটেরিওফাজ বায়োলজি অ্যান্ড জিনোমিকস ল্যাব’—এর উদ্যোগে তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক-২০২৬’ শুরু হয়েছে।
ইবিতে ৩ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক’ শুরু
টিউশনের টাকায় খামার গড়লেন শিক্ষার্থী আকরাম
উচ্চশিক্ষার পাশাপাশি কৃষিকে পেশা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকরাম। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের পরানগঞ্জে নিজের বাড়িতে বাবার নামে গড়ে তুলেছেন ‘জিন্নাত এগ্রো’ (Jinnat Agro)।
টিউশনের টাকায় খামার গড়লেন শিক্ষার্থী আকরাম
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
শিক্ষাজীবন শেষ করেই একজন শিক্ষার্থী যাতে চাকরি পেতে পারে, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ের বাসে বসা নিয়ে সাংবাদিককে মারধর, এরপর যা হলো
শিক্ষার্থীদের দাবির মুখে জবির সমাবর্তনের ফি কমালো প্রশাসন
জবির সমাবর্তন ফি কমানোর দাবি ছাত্রদলের
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, ব্রহ্ম স্কুল থেকে যেভাবে হলো জবি