ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম
জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত। ছবি:সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরে সঙ্গী হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা। তাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত। অপরজন সংগঠনটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে এবারই প্রথম ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ (COP31) অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির আনতালিয়ায় আগামী ১১ ও ১২ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতার অন্তর্ভুক্তির বিষয়টি তারা নিজেরাই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাদের মধ্যে কাজী জিয়াউদ্দিন বাসেত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও বিষয়টি আলোচনায় এসেছে।

এর আগে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও জাপান সফর করেন। তবে এসব সফরে ছাত্রদলের কোনো কেন্দ্রীয় নেতাকে সফরসঙ্গী হিসেবে দেখা যায়নি। ফলে তুরস্ক সফরের মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরে যুক্ত হচ্ছেন ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতা।

এদিকে সম্মেলনে বাংলাদেশের জলবায়ু সংকটের বিভিন্ন বিষয় আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন সফরসঙ্গী মমিনুল ইসলাম জিসান। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিপ্রধান বাংলাদেশের হাওরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি ও প্রাণহানির বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরতে চান। এ জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় বজ্রপাত প্রতিরোধী ব্যবস্থা স্থাপন ও কার্যকর করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের জন্য বিশেষ তহবিল গঠনের আহ্বান জানাবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আরও রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিম ও বিশিষ্ট ব্যক্তিরাও সফরসঙ্গী হিসেবে থাকবেন।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ছাত্রদলের দুই কেন্দ্রীয় নেতার অংশগ্রহণকে ছাত্ররাজনীতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ভাবনা ও দেশের বিভিন্ন সমস্যা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ পাচ্ছেন তারা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণিল আলোকসজ্জা, প্রদীপের সারি ও নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসব মুখর পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উদযাপিত হয়েছে শ্যামাপূজা ও আলোক বন্দনা ১৪৩৩। 
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার স্মৃতিস্মারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা।
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগরঝুলি এলাকায় তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার তিন বছর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ। 
সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
আরও পড়ুন
আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ
বাসাবোতে সংঘবদ্ধ হামলায় রক্তাক্ত জবি শিক্ষার্থী
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার নামিয়ে আগুন দিলেন ছাত্রদল নেতা
ফের পেছাল ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলার শুনানি