ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পিএম
প্রয়াত বলিউড অভিনেতা নানা পাটেকর। ছবি: সংগৃহীত

বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় এবার রহস্যের সন্ধান চলছে। ঘটনা তদন্তে ভারতীয় নাগরিক সুরক্ষার সংহিতার (বিএনএসএস) ১৯৪ নম্বর ধারায় ‘আনন্যাচারাল ডেথ’ বা ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়।

পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গোয়ার ওসান পার্কের দোনা পাউলায় নিজ বাড়ি থেকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয়েছিল অভিনেতা নানা পাটেকরকে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হাসপাতালের পক্ষ থেকে পানাজি থানায় খবর দেওয়া হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, নানাকে তার দোনা পাউলার ওসান পার্কের বাড়ি থেকে জরুরি বিভাগে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। নথিতেও তা উল্লেখ রয়েছে।

এরপরই বিএনএসএস-এর ১৯৪ নম্বর ধারায় ইউডি (আনন্যাচারাল ডেথ) মামলা নথিভুক্ত করে পুলিশ। ধারাটিতে অস্বাভাবিক বা সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যুর ঘটনাসমূহ খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

নানা পাটেকরের মৃত্যুর ঘটনা তদন্তের দায়িত্বে রয়েছেন গোয়া পুলিশের সাব-ইন্সপেক্টর নীতিন নায়েক। হাসপাতালের চিকিৎসক ও অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনার যাবতীয় সব তথ্য নিয়ে কাজ করছে তদন্ত দল।

বর্ষীয়ান অভিনেতা নানাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এ কারণে হাসপাতালে আনার পর শুরু হয় মেডিকো-লিগ্যাল প্রক্রিয়া। মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে অধিকতর স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ কারণে প্রতিবেদন আসার আগ পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কিছু অনুমান করা ঠিক হবে না বলে জানানো হয়েছে।

অবশ্য ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা হওয়ার অর্থ এই নয়―মৃত্যুর পেছনে অপরাধ বা সন্দেহজনক কোনো কারণ রয়েছে। চিকিৎসকরা আগেই দাবি করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। আরও জানিয়েছে, আগে থেকেই হৃদরোগের সমস্যা ছিল। অসুস্থতার কারণে নিয়মিত ওষুধও সেবন করতেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে গোয়ায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন নানা পাটেকর। হাসপাতালের চিকিৎসক শেখর সালকারের ভাষ্য―রাত প্রায় ২টা ৩০ মিনিটের দিতে এক বন্ধুকে মেসেজ করে শরীর খারাপ লাগার কথা জানিয়েছিলেন। শরীরের বাম দিকে ব্যথার কথা জানিয়েছিলেন। কিন্তু তার বন্ধু মেসেজটি সময়মতো দেখতে পাননি। পরে ভোর ৪টার দিকে অভিনেতার বাড়ি পৌঁছে তাকে হাঁপাতে ও ঘামতে দেখেন।

এ খবর হাসপাতালে জানানো হলে মণিপাল হাসপাতালের চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ছুটে আসে। বাড়িতেই তাকে সিপিআর দেওয়া হয়। পরে ওই অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টায়ও কোনো সফলতা আসেনি। পরে ভোর ৫টা ২০ মিনিটে হৃদরোগে নানা পাটেকরের মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে।
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
কৃষকের দুঃখে পাশে দাঁড়ানো নানার অজানা মানবিক গল্প
সিনেমাকেও হার মানায় নানার জীবন, ৩৫ রুপি থেকে ৮০ কোটির মালিক
বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের জীবন যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। দারিদ্র্য, অনিশ্চয়তা ও কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পথচলা শুরু করে অভিনয়জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা। একসময় মাসে মাত্র ৩৫ রুপি আয় করা নানা পাটেকার পরবর্তী সময়ে কোটি কোটি রুপির সম্পদের মালিক হয়েছেন। শৈশব থেকেই আর্থিক সংকটের সঙ্গে লড়াই করতে হয়েছে নানা পাটেকারকে। পরিবারের আর্থিক অবস্থার অবনতি হলে মাত্র ১৩ বছর বয়সেই কাজ শুরু করেন তিনি। নবম শ্রেণিতে পড়ার সময় স্কুল শেষে প্রায় আট কিলোমিটার হেঁটে মুম্বাইয়ের চুনাভাট্টিতে যেতেন সিনেমার পোস্টার আঁকতে। সেই কাজের বিনিময়ে মাসে পেতেন মাত্র ৩৫ রুপি। এর সঙ্গে মিলত দিনে এক বেলার খাবার। কঠিন সেই সময়ই তাকে জীবনের বাস্তবতা ও অর্থের মূল্য বুঝতে শেখায়। পরবর্তী সময়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন নানা। ১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ধীরে ধীরে অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন তিনি। ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘আব তক ছাপ্পন’, ‘নটসম্রাট’ ও ‘ওয়েলকাম’-এর মতো সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান নানা পাটেকর। হিন্দির পাশাপাশি মারাঠি চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। অভিনয় ক্যারিয়ারের সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার আয়-সম্পদও। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে নানা পাটেকারের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৬০ থেকে ৮০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। ক্যারিয়ারের একপর্যায়ে একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রায় ২ থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিতেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে বিপুল সম্পদের মালিক হয়েও বিলাসী জীবনযাপনের জন্য পরিচিত নন নানা পাটেকার। মুম্বাইয়ের আন্ধেরিতে দীর্ঘদিন প্রায় ৭৫০ বর্গফুটের একটি এক শয়নকক্ষের অ্যাপার্টমেন্টে বসবাস করেছেন তিনি। কয়েক দশক আগে প্রায় ১ দশমিক ১ লাখ রুপিতে কেনা সেই ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মুম্বাইয়ের পাশাপাশি গোয়াতেও তার একটি বাড়ি রয়েছে। পুনের খাডাকওয়াসলার কাছে প্রায় ২৭ একর জমির একটি ফার্মহাউসের সঙ্গেও তার নাম জড়িত। সেখানে গম ও ধানের মতো বিভিন্ন ফসল চাষ করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বলিউডের অনেক তারকার মতো বিলাসবহুল গাড়ির বড় সংগ্রহও নেই নানা পাটেকারের। তার ব্যবহৃত গাড়ির তালিকায় রয়েছে মাহিন্দ্রা জিপ সিজে৪, মাহিন্দ্রা স্করপিও ও অডি কিউ৭। এমনকি প্রায় দেড় কোটি রুপি দামের একটি বিলাসবহুল গাড়ি কেনার সুযোগ থাকলেও তিনি সেটি নিতে চাননি বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বরং সেই অর্থ কৃষকদের সহায়তায় ব্যয় করাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল বলে জানা যায়। নানা পাটেকারের জীবন তাই শুধু একজন সফল অভিনেতার গল্প নয়, বরং কঠিন বাস্তবতা থেকে উঠে আসার অনুপ্রেরণার গল্পও। একসময় যে মানুষটি এক বেলার খাবার ও সামান্য পারিশ্রমিকের জন্য সিনেমার পোস্টার আঁকতেন, তিনিই পরবর্তী সময়ে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিচিত ও সম্মানিত অভিনেতায় পরিণত হন। কোটি কোটি রুপির সম্পদের মালিক হয়েও সাধারণ জীবনযাপন, কৃষির সঙ্গে সম্পৃক্ততা এবং অর্থের প্রতি সংযত মনোভাব নানা পাটেকারকে বলিউডের অনেক তারকার চেয়ে আলাদা করে তুলেছে। আরটিভি/এসকে
সিনেমাকেও হার মানায় নানার জীবন, ৩৫ রুপি থেকে ৮০ কোটির মালিক
গোয়ার ফ্ল্যাটে শেষ মুহূর্তে কী ঘটেছিল নানা পাটেকারের, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
গোয়ার ফ্ল্যাটে শেষ মুহূর্তে কী ঘটেছিল নানা পাটেকারের, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
‘আমি জানি না, কাল আমি বেঁচে থাকব কি না। জীবনের শেষ প্রান্তে সবাইকে পৌঁছাতেই হবে। তবে তার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যা করতে চেয়েছিলাম, তা কি করতে পেরেছি?’
মৃত্যুর আগে শেষ অনুষ্ঠানে যা বলেছিলেন নানা পাটেকার
আরও পড়ুন
নোয়াখালীতে এসিড গিলে যুবকের মৃত্যু
থানা থেকে পালিয়েছেন মাদকের আসরে ধরা পড়া সেই পুলিশ কর্মকর্তা
ফোর্ট হুডে ১৩ হত্যার দায়ে দণ্ডিত হাসানের মৃত্যুদণ্ড সরাসরি দেখানো হবে
শেষ মুহূর্তে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর