ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঘাসে পড়েছিল অভিনেত্রীর খণ্ডিত দেহ, ৮০ বছরেও অধরা ঘাতক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ এএম
এলিজাবেথ শর্ট। ছবি: সংগৃহীত

১৯৪৭ সালের ১৫ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের একটি ফাঁকা জমি থেকে উদ্ধার হয় ২২ বছর বয়সী এলিজাবেথ শর্টের খণ্ডিত দেহ। পরে ‘ব্ল্যাক ডালিয়া’ নামে পরিচিত এই হত্যাকাণ্ডের রহস্য আজও অমীমাংসিত।

১৯৪৭ সালের ১৫ জানুয়ারি সকালে লস অ্যাঞ্জেলেসের সাউথ নর্টন অ্যাভিনিউয়ের একটি ফাঁকা জমিতে ঘাসের ওপর পড়ে থাকতে দেখা যায় এক তরুণীর নগ্ন দেহ। প্রথমে দূর থেকে সেটিকে পুতুল মনে হলেও কাছে গিয়ে দেখা যায়, কোমর থেকে কেটে দুই ভাগ করা হয়েছে দেহটি। মুখের দুই পাশও কান পর্যন্ত চিরে দেওয়া হয়েছিল।

নিহত তরুণীর নাম এলিজাবেথ শর্ট। কয়েক দিনের মধ্যেই সংবাদপত্রগুলো তাকে ‘ব্ল্যাক ডালিয়া’ নামে পরিচিত করে তোলে। হত্যার প্রায় আট দশক পেরিয়ে গেলেও ঘাতকের পরিচয় আজও অজানা।

১৯২৪ সালে বোস্টনে জন্ম নেওয়া এলিজাবেথের শৈশব কেটেছিল দারিদ্র্য ও অসুস্থতার মধ্যে। ১৫ বছর বয়সে ফুসফুসের অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে তিনি ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় ঘুরে বেড়াতে শুরু করেন।

১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে আসার পর ওয়েট্রেস হিসেবে কাজ নেন তিনি। সংবাদপত্রে তাকে ‘উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রী’ হিসেবে বর্ণনা করা হলেও, অভিনয়সংক্রান্ত কোনও কাজের প্রমাণ পাওয়া যায়নি।

১৯৪৭ সালের ৯ জানুয়ারি প্রেমিক রবার্ট ম্যানলি এলিজাবেথকে লস অ্যাঞ্জেলেসের বিল্টমোর হোটেলে নামিয়ে দিয়ে আসেন। সেখান থেকেই নিখোঁজ হন তিনি। পরবর্তী ছয় দিন তিনি কোথায় ছিলেন বা কার সঙ্গে ছিলেন, তা আর জানা যায়নি।

১৫ জানুয়ারি উদ্ধার হওয়া দেহের ময়নাতদন্ত করেন কর্মকর্তা ফ্রেডরিক নিউবার। রিপোর্ট অনুযায়ী, মাথায় আঘাত ও মুখের ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণে এলিজাবেথের মৃত্যু হয়। পরে তার দেহ দুই খণ্ড করা হয়েছিল বলে ধারণা করা হয়।

দেহ কাটার সূক্ষ্মতা দেখে চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদের দিকেও সন্দেহের তির ওঠে। তবে তদন্তে কোনও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ মেলেনি।

হত্যাকাণ্ডের ছয় দিন পর লস অ্যাঞ্জেলেস এক্সামিনার পত্রিকার সম্পাদক জেমস রিচার্ডসনকে ফোন করে এক অজ্ঞাত ব্যক্তি নিজেকে খুনি দাবি করেন। পরে তিনি এলিজাবেথের জন্মসনদ, ছবি, ভিজিটিং কার্ড এবং মার্ক হ্যানসেনের অ্যাড্রেস বুক পেট্রল দিয়ে মুছে ডাকযোগে পাঠান।

একই সঙ্গে আত্মসমর্পণের চিঠি পাঠালেও শেষ পর্যন্ত কেউ পুলিশের কাছে হাজির হয়নি। ঘটনার পর পুলিশ ৬০টির বেশি ভুয়া স্বীকারোক্তি পায়। পরবর্তী দশকগুলোতে এই সংখ্যা ৫০০ ছাড়িয়ে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রখ্যাত চিকিৎসক জর্জ হোডেল, সাবেক ময়নাতদন্ত সহকারী লেসলি ডিলনসহ ১৫০ জনের বেশি সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কারও বিরুদ্ধেই এমন প্রমাণ পাওয়া যায়নি, যা দিয়ে হত্যার রহস্যের চূড়ান্ত সমাধান সম্ভব।

লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের অন্যতম আলোচিত অমীমাংসিত হত্যাকাণ্ড হয়ে আছে ‘ব্ল্যাক ডালিয়া’ মামলা। এলিজাবেথ শর্টের মৃত্যুর প্রায় ৮০ বছর পরও তার ঘাতকের পরিচয় অধরাই রয়ে গেছে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর নেই। গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
৬০ লাখ ডলারের গয়না লুট, কার্দাশিয়ানকে আদালত ক্ষতিপূরণ দিলেন মাত্র ১ ইউরো
২০১৬ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান।
৬০ লাখ ডলারের গয়না লুট, কার্দাশিয়ানকে আদালত ক্ষতিপূরণ দিলেন মাত্র ১ ইউরো
ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী নাকামুরা ইউরি
মলাশয়ের ক্যানসারে (রেকটাল ক্যানসার) আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানি-কোরিয়ান অভিনেত্রী নাকামুরা ইউরি। গত ১ সেপ্টেম্বর ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৪ সেপ্টেম্বর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে অভিনেত্রীর এজেন্সি আলফা।
ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী নাকামুরা ইউরি
প্রাপ্তবয়স্কদের জন্য বানানো ‘অ্যাডাল্টস ড্রিম’ গান যে কারণে এত ভাইরাল
জীবনের নানা প্রতিকূলতায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে সংগীতাঙ্গনে ফিরেছেন জনপ্রিয় শিল্পী কিম হেই-রিম। গত ৬ সেপ্টেম্বর বিশ্বজুড়ে অনলাইন মিউজিক প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে তার নতুন গান ‘অ্যাডাল্টস ড্রিম’।
প্রাপ্তবয়স্কদের জন্য বানানো ‘অ্যাডাল্টস ড্রিম’ গান যে কারণে এত ভাইরাল
‘ঘোস্ট রাইডার’ নায়কের বিলাসবহুল বাড়ি গিলে নিচ্ছিল ‘রহস্যজনক’ সিঙ্কহোল
নিকোলাস কেজের ৪ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়িটি আক্ষরিক অর্থেই গিলে নিচ্ছিল বিশাল এক গর্ত।
‘ঘোস্ট রাইডার’খ্যাত নিকোলাস কেজের বিলাসবহুল বাড়ি গিলে নিচ্ছিল ‘রহস্যজনক’ সিঙ্কহোল
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে অবৈধ স্ট্রিট রেসিংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, শতাধিক গাড়ি জব্দ
লস অ্যাঞ্জেলেসে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত ১
ট্রাম্পকে হত্যার হুমকি, লস অ্যাঞ্জেলেসে গ্রেপ্তার এলজিবিটিকিউ অধিকারকর্মী
‘চাকি’ মুখোশে আতঙ্ক, এবার লস অ্যাঞ্জেলেসে সন্দেহভাজনের খোঁজ