ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের প্রস্তাব পেয়েছেন ৬০ থেকে ৭০টি, ছিলেন বিবাহিত পুরুষেরাও

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ পিএম
এজরা আয়েশা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের রিয়েলিটি শো ‘তামাশা ৫’-এর রানারআপ এজরা আয়েশা জানিয়েছেন, এখন পর্যন্ত ৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। এসব প্রস্তাবের মধ্যে কয়েকজন বিবাহিত পুরুষের প্রস্তাবও ছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রস্তাব ও জীবনসঙ্গী সম্পর্কে নিজের পছন্দের কথা জানান এই অভিনেত্রী।

এজরা বলেন, তার দাদি চেয়েছিলেন, তিনি যেন চাচাতো ভাইকে বিয়ে করেন। তবে এজরা জানিয়েছেন, বিয়ের আগে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিতে চান তিনি।

অভিনেত্রী আরও জানান, এক বিবাহিত রাজনীতিবিদ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই ব্যক্তি তাকে বিয়ে করলে গাড়ি, ক্রেডিট কার্ড, ভ্রমণসহ নানা বিলাসী সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেন এজরা।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক বিবাহিত পুরুষও তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এজরার ভাষ্য, ওই ব্যক্তি দাবি করেছিলেন, তার স্ত্রী দ্বিতীয় বিয়ে মেনে নিতে রাজি আছেন।

তবে বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করতে চান না বলে স্পষ্ট জানিয়েছেন এজরা। অন্য কোনো নারীর সংসার ভাঙতে চান না তিনি।

এজরা বলেন, তিনি এমন একজন জীবনসঙ্গী চান, যিনি নারীদের সম্মান করবেন এবং শুধু তার প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।

সূত্র: ডেইলি পাকিস্তানি

আরটিভি/এমএ


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোমান্টিকতায় ছেলেকেও হার মানালেন আবু বকরের বাবা, মজেছেন দর্শক!
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর নতুন পর্বে উঠে এসেছে নায়ক আবু বকরের বাবা-মায়ের পুরোনো প্রেমের গল্প।
রোমান্টিকতায় ছেলেকেও হার মানালেন আবু বকরের বাবা, মজেছেন দর্শক!
চেহারা নিয়ে কটূক্তি, সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক
অনলাইনে নিজের ওজন ও শারীরিক গঠন নিয়ে কটূক্তির শিকার হয়ে সরাসরি সম্প্রচারেই কান্নায় ভেঙে পড়েছেন পাকিস্তানের অভিনেত্রী ও উপস্থাপিকা ভিনা মালিক।
চেহারা নিয়ে কটূক্তি, সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক
জ্যোতিকা জ্যোতির পর এবার আটক অভিনেতা তমাল মাহবুব, অভিযোগ কী? 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর খবর পাওয়া যায়নি।
জ্যোতিকা জ্যোতির পর এবার আটক অভিনেতা তমাল মাহবুব, অভিযোগ কী? 
আরটিভিতে আজ (১৭  নভেম্বর) যা দেখবেন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৭  নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ