ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বিশ্বে সর্বোচ্চ সরকারি ছুটির দেশ মিয়ানমার, দ্বিতীয় বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বের দেশগুলোর মধ্যে সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। শীর্ষে আছে মিয়ানমার। আর তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা।

নতুন এক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত ওই প্রতিবেদনে ২০২৬ সালের সরকারি ছুটির তথ্য বিশ্লেষণ করা হয়েছে ১৯০টি জাতিসংঘের সদস্য রাষ্ট্রের।

প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারে চলতি বছর সরকারি ছুটি রয়েছে ৩০ দিন। বাংলাদেশে ২৯ দিন এবং শ্রীলঙ্কায় ২৫ দিন। যেখানে বিশ্বের দেশগুলোর সরকারি ছুটির মধ্যম সংখ্যা ১৩ দিন।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি কম্বোডিয়া, ইরান ও লেবাননেও সরকারি ছুটির সংখ্যা ২০টির বেশি।

অন্যদিকে সবচেয়ে কম সরকারি ছুটির দেশগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড। ফেডারেল পর্যায়ে দেশটিতে মাত্র একটি সরকারি ছুটি রয়েছে। তবে দেশটির প্রতিটি ক্যান্টনে অন্তত আটটি করে ছুটি পালিত হয়। আর বসনিয়া ও হার্জেগোভিনা এবং উরুগুয়েতে সরকারি ছুটি রয়েছে যথাক্রমে চার ও পাঁচ দিন।

পিউ রিসার্চ সেন্টারের গবেষকদের মতে, বাংলাদেশে সরকারি ছুটির সংখ্যা বেশি হওয়ার অন্যতম কারণ দেশের জনসংখ্যার বড় অংশ মুসলিম। ফলে ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে একাধিক দিন সরকারি ছুটি থাকে। পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলোকেও সরকারি ছুটির তালিকায় রাখা হয়।

বাংলাদেশের সরকারি ছুটির ক্যালেন্ডারে ঈদুল ফিতর, ঈদুল আজহা, জন্মাষ্টমী, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনসহ বিভিন্ন ধর্মীয় উৎসবের ছুটি রয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন আয়োজনেও সরকারি ছুটি দেওয়া হয়। ২০২৬ সালের তালিকায় জাতীয় নির্বাচন উপলক্ষে দুই দিন সরকারি ছুটিও ছিল।

এদিকে শ্রীলঙ্কা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ। দেশটির ক্যালেন্ডার চন্দ্রচক্রের ওপর ভিত্তি করে তৈরি হওয়ায় সেখানে বিপুলসংখ্যক ধর্মীয় ছুটি রয়েছে। মিয়ানমারও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশটির ছুটির তালিকায় বৌদ্ধ ধর্মীয় উৎসবের পাশাপাশি জাতিগত ও রাষ্ট্রীয় বিভিন্ন দিবসের ছুটিও রয়েছে।

গবেষকদের ভাষ্য, যেসব দেশে মুসলিম বা বৌদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বেশি, সেসব দেশে সাধারণত সরকারি ছুটির সংখ্যাও বেশি হয়ে থাকে।

পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, এই গবেষণার তথ্য নেওয়া হয়েছে ‘টাইম অ্যান্ড ডেট’-এর বৈশ্বিক ক্যালেন্ডার ডেটাবেস থেকে। পরে জাতীয় শ্রম আইন, সরকারি বিজ্ঞপ্তি ও আঞ্চলিক সংবাদ প্রতিবেদন দিয়ে তথ্যগুলো যাচাই করা হয়েছে।

তবে ঐচ্ছিক ছুটি, অর্ধদিবস এবং শুধু অঙ্গরাজ্য, প্রদেশ বা স্থানীয় পর্যায়ে পালিত ছুটিগুলো এই হিসাবের আওতায় আনা হয়নি। শুধু জাতীয়ভাবে স্বীকৃত এবং কর্মদিবস নয় এমন সরকারি ছুটিই গবেষণায় বিবেচনা করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘মৎস্যকন্যা-জলপরী’ মানুষের পৃথিবীতে এলো যেভাবে?
শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে এখনও মানুষ জলপরীর অস্তিত্বে বিশ্বাস করেন এবং এ নিয়ে নানা প্রশ্নের উত্তর খোঁজেন। পৃথিবীর নানা প্রান্তে এই জলপরীর পরিচিতি নানা নামে— কোথাও মারমেইড, কোথাও মাদার অফ ওয়াটার বা জলের মা, কোথাও সাইরেন, আবার কোথাও মৎস্যকন্যা। 
‘মৎস্যকন্যা-জলপরী’ মানুষের পৃথিবীতে এলো যেভাবে?
কাশফুলের সৌন্দর্য দেখতে ঢাকার কাছেই যেসব জায়গায় ঘুরে আসতে পারেন
শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর বাতাসে দুলতে থাকা কাশফুল জানান দেয় ঋতু বদলের। ব্যস্ত রাজধানীর কংক্রিটের ভিড়েও এই সৌন্দর্য থেকে বঞ্চিত হতে হচ্ছে না নগরবাসীকে।
কাশফুলের সৌন্দর্য দেখতে ঢাকার কাছেই যেসব জায়গায় ঘুরে আসতে পারেন
মিলনের পর পুরুষ সঙ্গীকে কেনো খেয়ে ফেলে স্ত্রী অক্টোপাস?
সমুদ্রের তলায় এমন এক প্রাণী রয়েছে, যার শরীরে আছে তিনটি হৃদপিণ্ড, রক্তের রং নীল। বিপদ বুঝলে মুহূর্তেই বদলে ফেলতে পারে শরীরের রং ও ত্বকের গঠন। শুধু তাই নয়, প্রজননের পর জীবনচক্রও বেশ অদ্ভুত।
মিলনের পর পুরুষ সঙ্গীকে কেনো খেয়ে ফেলে স্ত্রী অক্টোপাস?
যে কারণে ঝুঁকিপূর্ণ সম্পর্কের দিকে ছুটছে তরুণরা, কী এই ‘ফ্রিফল ডেটিং’
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে তরুণ প্রজন্মের ডেটিং দুনিয়ায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন শব্দ। সিচুয়েশনশিপ, ব্রেডকাম্বিং ও ঘোস্টিংয়ের পর এবার জেন-জি ও মিলেনিয়ালদের মধ্যে আলোচনায় এসেছে ‘ফ্রিফল ডেটিং’ বা ‘ভোল্টেজ ডেটিং’।
যে কারণে ঝুঁকিপূর্ণ সম্পর্কের দিকে ছুটছে তরুণরা, কী এই ‘ফ্রিফল ডেটিং’
সিএনজি-অটোরিকশায় তিন চাকা কেন, জেনে নিন আসল কারণ
শহরের ব্যস্ত সড়ক থেকে সরু গলি, বাজার কিংবা গ্রামের পথ অটোরিকশা এখন মানুষের নিত্যদিনের পরিচিত যান। কোথাও এটি অটো, কোথাও সিএনজি, আবার কোথাও টুকটুক নামেও পরিচিত। আকারে ছোট হওয়ায় যানজট কিংবা সরু রাস্তায় সহজেই চলাচল করতে পারে এই যান।
সিএনজি-অটোরিকশায় তিন চাকা কেন, জেনে নিন আসল কারণ
আরও পড়ুন
শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে ভূমিকা রাখবে বুটেক্সের ডাই কেম এক্সপো: প্রতিমন্ত্রী টুকু
টানা চতুর্থবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ড. খালিদ, বাংলাদেশে পঞ্চম
আফগানদের দুর্দান্ত কামব্যাক, ট্রিপল সেঞ্চুরিতে বাংলাদেশের স্বস্তি
পাকিস্তানের বদলি হিসেবে ভারতের মুখোমুখি বাংলাদেশ