ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে গাছতলায় হাতির পাল, এ যেন প্রকৃতির অপরূপ দৃশ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
বৃষ্টির দিনে গাছতলায় আশ্রয় নেওয়া হাতির পাল। ছবি: ব্যাংকক পোস্ট

ঝুম বৃষ্টিতে ভিজছে বন। চারপাশে ঘন সবুজের সমারোহ। এর মাঝেই একটি বিশাল গাছের নিচে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে বুনো হাতির পাল। বৃষ্টির হাত থেকে নিজেদের আড়াল করে গাছের ছাউনির নিচে আশ্রয় নেওয়া হাতিদের এই দৃশ্য মুগ্ধ করেছে প্রকৃতিপ্রেমীদের।

থাইল্যান্ডের কুই বুড়ি ন্যাশনাল পার্কে সম্প্রতি দেখা মেলে এমনই এক মনোমুগ্ধকর দৃশ্যের। বৃষ্টির সময় বড় একটি গাছের নিচে জড়ো হয়েছিল বুনো এশীয় হাতির দল। পরে সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে পার্ক কর্তৃপক্ষ।

পার্কের ফেসবুক পেজে ছবিগুলোর সঙ্গে লেখা হয়, ‘It’s raining… so let’s take shelter for a while’ অর্থাৎ, ‘বৃষ্টি হচ্ছে… তাই কিছুক্ষণ আশ্রয় নেওয়া যাক।’

ছবিতে দেখা যায়, বিশাল গাছটির বিস্তৃত পাতার ছাউনির নিচে একসঙ্গে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি হাতি। গাছের বাইরে তখনো ঝরছে বৃষ্টি। বৃষ্টিতে ধুয়ে যাওয়া ঘন সবুজ বন আর গাছতলায় আশ্রয় নেওয়া হাতিদের মিলিত দৃশ্যটি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস।

পোস্টে পার্ক কর্তৃপক্ষ আরও লিখেছে, ‘The happiness of wildlife is nature’s reward’ অর্থাৎ, ‘বন্যপ্রাণীর সুখই প্রকৃতির পুরস্কার।’

ছবিগুলো প্রকাশের পর দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকে মজা করে দৃশ্যটিকে ‘Elephant Tree’ বা ‘হাতির গাছ’ বলে অভিহিত করেছেন। তাদের মতে, প্রতিকূল আবহাওয়ায় হাতিদের এভাবে একসঙ্গে নিরাপদ আশ্রয় নেওয়া বন্যপ্রাণীর স্বাভাবিক আচরণের একটি চমৎকার উদাহরণ।

থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ বন্য হাতি পর্যবেক্ষণস্থলগুলোর একটি কুই বুড়ি ন্যাশনাল পার্ক। প্রাচুয়াপ খিরি খান প্রদেশে অবস্থিত প্রায় ৯৬৯ বর্গকিলোমিটার আয়তনের এই উদ্যানে বুনো এশীয় হাতির পাশাপাশি গাউরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও পাখির দেখা মেলে।

বৃষ্টিভেজা বনের নীরবতার মাঝে গাছের নিচে হাতিদের এই আশ্রয় নেওয়ার দৃশ্য তাই শুধু একটি সুন্দর মুহূর্ত নয়, প্রকৃতির সঙ্গে বন্যপ্রাণীর নিবিড় সহাবস্থানেরও এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি।

সূত্র: খাওসদ ইংলিশ, ব্যাংকক পোস্ট

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘মৎস্যকন্যা-জলপরী’ মানুষের পৃথিবীতে এলো যেভাবে?
শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে এখনও মানুষ জলপরীর অস্তিত্বে বিশ্বাস করেন এবং এ নিয়ে নানা প্রশ্নের উত্তর খোঁজেন। পৃথিবীর নানা প্রান্তে এই জলপরীর পরিচিতি নানা নামে— কোথাও মারমেইড, কোথাও মাদার অফ ওয়াটার বা জলের মা, কোথাও সাইরেন, আবার কোথাও মৎস্যকন্যা। 
‘মৎস্যকন্যা-জলপরী’ মানুষের পৃথিবীতে এলো যেভাবে?
কাশফুলের সৌন্দর্য দেখতে ঢাকার কাছেই যেসব জায়গায় ঘুরে আসতে পারেন
শরৎ এলেই নীল আকাশ, সাদা মেঘ আর বাতাসে দুলতে থাকা কাশফুল জানান দেয় ঋতু বদলের। ব্যস্ত রাজধানীর কংক্রিটের ভিড়েও এই সৌন্দর্য থেকে বঞ্চিত হতে হচ্ছে না নগরবাসীকে।
কাশফুলের সৌন্দর্য দেখতে ঢাকার কাছেই যেসব জায়গায় ঘুরে আসতে পারেন
মিলনের পর পুরুষ সঙ্গীকে কেনো খেয়ে ফেলে স্ত্রী অক্টোপাস?
সমুদ্রের তলায় এমন এক প্রাণী রয়েছে, যার শরীরে আছে তিনটি হৃদপিণ্ড, রক্তের রং নীল। বিপদ বুঝলে মুহূর্তেই বদলে ফেলতে পারে শরীরের রং ও ত্বকের গঠন। শুধু তাই নয়, প্রজননের পর জীবনচক্রও বেশ অদ্ভুত।
মিলনের পর পুরুষ সঙ্গীকে কেনো খেয়ে ফেলে স্ত্রী অক্টোপাস?
যে কারণে ঝুঁকিপূর্ণ সম্পর্কের দিকে ছুটছে তরুণরা, কী এই ‘ফ্রিফল ডেটিং’
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবে তরুণ প্রজন্মের ডেটিং দুনিয়ায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন শব্দ। সিচুয়েশনশিপ, ব্রেডকাম্বিং ও ঘোস্টিংয়ের পর এবার জেন-জি ও মিলেনিয়ালদের মধ্যে আলোচনায় এসেছে ‘ফ্রিফল ডেটিং’ বা ‘ভোল্টেজ ডেটিং’।
যে কারণে ঝুঁকিপূর্ণ সম্পর্কের দিকে ছুটছে তরুণরা, কী এই ‘ফ্রিফল ডেটিং’
সিএনজি-অটোরিকশায় তিন চাকা কেন, জেনে নিন আসল কারণ
শহরের ব্যস্ত সড়ক থেকে সরু গলি, বাজার কিংবা গ্রামের পথ অটোরিকশা এখন মানুষের নিত্যদিনের পরিচিত যান। কোথাও এটি অটো, কোথাও সিএনজি, আবার কোথাও টুকটুক নামেও পরিচিত। আকারে ছোট হওয়ায় যানজট কিংবা সরু রাস্তায় সহজেই চলাচল করতে পারে এই যান।
সিএনজি-অটোরিকশায় তিন চাকা কেন, জেনে নিন আসল কারণ
আরও পড়ুন
লোকালয়ে মায়ের মৃত্যু, শাবকের কান্নায় দলবেঁধে এলো হাতির পাল
ঝুম বৃষ্টিতে ঘরবন্দি? একঘেয়েমি কাটাতে ৫ দারুণ উপায়!