ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চুরি করা জিনিস ফেরত দিয়ে চিরকুটে ক্ষমা চাইলেন চোর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

চুরি করার পর চোর সাধারণত লোকচক্ষুর আড়ালে চলে যায়। কিন্তু বড়দিনের আগে ঘটে গেল এক অবিশ্বাস্য নাটকীয় ঘটনা। ‘দুঃখিত, আমি মাতাল ছিলাম’ এমন এক চিরকুট লিখে নিজের অপরাধ স্বীকার করে মূল্যবান সম্পদ মালিকের কাছেই ফেরত দিয়ে গেল এক চোর।

বড়দিনের ঠিক আগে যখন চারদিকে উৎসবের আমেজ, তখনই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির লার্ক স্ট্রিট মিউজিক নামক বাদ্যযন্ত্রের দোকানে একটি বাদ্যযন্ত্রের দোকানে হানা দেয় এক চোর।

অত্যন্ত চতুরতার সাথে নিজের জ্যাকেটের নিচে লুকিয়ে একটি বাদ্যযন্ত্রের দোকান থেকে দুটি অত্যন্ত দামি ম্যান্ডোলিন চুরি করে নিয়ে যায়।

উদ্ধার এই ম্যান্ডোলিন দুটির বাজারমূল্য যথাক্রমে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা এবং ৫ লাখ ১০ হাজার টাকা। দোকানের মালিক চুরির এই সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

চারদিকে ফুটেজটি ছড়িয়ে পড়ায় চোর বুঝতে পারে যে তার পালানোর সব পথ বন্ধ হয়ে আসছে। সম্ভবত ধরা পড়ার ভয় এবং লোকলজ্জার চাপ থেকেই তার মনে অনুশোচনা জাগে। অনুতপ্ত হয়ে সে কেবল চুরি করা মালামালই ফেরত দেয়নি, সাথে রেখে গেছে একটি চিরকুট। সেখানে লেখা ছিল– দুঃখিত, আমি মাতাল ছিলাম। মেরি ক্রিসমাস। আপনি একজন ভালো মানুষ।

দোকান মালিক বাজি লেভিন জানান, তাকে ধাওয়া করলেও চোরটি পালিয়ে যেতে সক্ষম হয়। দোকান মালিক লেভিন এই পুরো ঘটনাকে সিনেমার কাহিনির সাথে তুলনা করেছেন।

আরও পড়ুন

তিনি ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ দিয়েছেন। তবে মালিক তার বাদ্যযন্ত্রগুলো ফেরত পেলেও পুলিশ এখনো চোরটিকে খুঁজছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অনুতপ্ত হয়ে টাকা ও চিরকুট রেখে গেলেন যাত্রী