ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রাশিয়ায় রেকর্ডভাঙা তুষারপাত, বরফে অচল কামচাটকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে গত ১৩০ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত রেকর্ড করা হয়েছে। ভয়াবহ এই তুষারঝড়ে পুরো অঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে। শহর ও জনপদ ঘন বরফে ঢেকে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কামচাটকার বিভিন্ন এলাকায় ১০ থেকে ৪০ ফুট পর্যন্ত বরফ জমেছে। কোথাও কোথাও বহুতল ভবনের চারতলা পর্যন্ত বরফে ঢেকে গেছে। অতিরিক্ত বরফের চাপ ও তুষারধসের কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৫ জানুয়ারি কামচাটকার প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কিতে জরুরি অবস্থা ঘোষণা করেন মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ। তিনি অভিযোগ করেন, সময়মতো ভবনের ছাদ থেকে বরফ সরানো না হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

প্রচণ্ড তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং বাতিল করা হয়েছে বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। স্কুল, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাসিন্দাদের ঘরে থাকতে বাধ্য করা হচ্ছে এবং অনেকেই দূর থেকে কাজ করছেন।

বরফে ঢাকা সড়কের কারণে দোকানগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। বহু এলাকায় রুটি, দুধ ও ডিমের মতো প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওখোৎস্ক সাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টির ফলে প্রবল বাতাস ও টানা তুষারপাত অব্যাহত রয়েছে। এই দুর্যোগ আরও কয়েকদিন চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তীব্র শীত ও আগ্নেয়গিরির জন্য পরিচিত কামচাটকা অঞ্চলে এবারের তুষারপাত আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতিকে ‘তুষার বিপর্যয়’ হিসেবে অভিহিত করছেন।

সূত্র : এশিয়ান মেইল

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত