ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যে ফ্ল্যাটে দিতে হয় না ভাড়া, উল্টো বাড়িওয়ালা দেয় লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

সাধারণত বহুতল ভবন বা ফ্ল্যাটে বসবাস করতে হলে মাসিক ভাড়া বা রক্ষণাবেক্ষণ খরচ দিতে হয়। কিন্তু ভারতের মুম্বাইয়ের নরিমান পয়েন্ট এলাকায় অবস্থিত ‘জলি মেকার’ নামের একটি বহুতল ভবনে চিত্রটা ঠিক উল্টো। এখানে ফ্ল্যাটে থাকতে ভাড়া তো দিতে হয়ই না, বরং ফ্ল্যাটের মালিকরা প্রতি মাসে হাতে পান লাখ টাকা।

এই ব্যতিক্রমী ব্যবস্থার শুরু ১৯৭০ সালে করা একটি সুদূরপ্রসারী ব্যবসায়িক চুক্তি থেকে। সে সময় জলি মেকার ভবনের নির্মাতা ফ্ল্যাট বিক্রির পাশাপাশি ক্রেতাদের একটি বিশেষ প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, ফ্ল্যাট কেনার পাশাপাশি ক্রেতাদের নরিমান পয়েন্টে নির্মাণাধীন তাঁর আরেকটি বাণিজ্যিক ভবনে বিনিয়োগ করতে হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, ফ্ল্যাটের মূল দামের সঙ্গে অতিরিক্ত প্রায় ৪০ শতাংশ অর্থ ওই বাণিজ্যিক ভবনে বিনিয়োগ করা হয়। সময়ের সঙ্গে সেই বাণিজ্যিক ভবনটি হয়ে ওঠে অত্যন্ত লাভজনক। বর্তমানে সেখান থেকে প্রতি মাসে প্রায় ৫০ লাখ টাকা ভাড়া আদায় হয়।

আরও পড়ুন

এই ভাড়ার অর্থ থেকেই জলি মেকার ভবনের সব রক্ষণাবেক্ষণ ব্যয় মেটানো হয়। খরচ বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থ ফ্ল্যাট মালিকদের মধ্যে মাসিক লভ্যাংশ হিসেবে বণ্টন করা হয়। ফলে ফ্ল্যাট মালিকদের কোনো রক্ষণাবেক্ষণ খরচ দিতে হয় না; উল্টো তাঁরা প্রতি মাসে ৩ লাখ টাকারও বেশি আয় করেন।

বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের রিয়েল এস্টেট ইতিহাসে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও যৌথ বিনিয়োগের একটি বিরল ও সফল উদাহরণ, যা আজও ফ্ল্যাট মালিকদের নিয়মিত আয় নিশ্চিত করে চলেছে।

সূত্র: ইন্ডিয়া টাইমস।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
আরও পড়ুন
এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী
প্রতিবছর দুর্ঘটনা-প্রাণহানি, তবু থামে না যে উৎসব!
মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতে ভূমিধস, নিহত ৬
না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা ভরত কাপুর