ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ৩৯ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ার বিশ্ববিখ্যাত পর্যটন দ্বীপ বালিতে একটি বড় ধরনের জুয়াবিরোধী অভিযান চালিয়ে অন্তত ৩৯ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) দ্বীপের দুটি বিলাসবহুল ভিলায় চালানো এই অভিযানে একটি আন্তর্জাতিক অনলাইন জুয়াচক্রের সন্ধান পায় পুলিশ।

বালি পুলিশের প্রধান ড্যানিয়েল আদিত্যাজায়া এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক মোবাইল ফোন, ল্যাপটপ এবং কম্পিউটার জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পর্যটন ভিসায় ইন্দোনেশিয়ায় প্রবেশ করেছিলেন। গত বছরের শেষ দিক থেকে তারা বালিতে বসেই একটি অনলাইন জুয়ার ওয়েবসাইটের প্রচারণা এবং আর্থিক লেনদেন পরিচালনা করে আসছিলেন। চক্রটি প্রতি মাসে প্রায় ৮ বিলিয়ন রুপিয়াহ বা প্রায় ৪ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার অবৈধভাবে আয় করছিল বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় সব ধরনের জুয়া কঠোরভাবে নিষিদ্ধ। দেশটির আইন অনুযায়ী জুয়াড়ি, বুকমেকার এবং যারা অনলাইনে জুয়ার বিজ্ঞাপন প্রচার করে, তাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৩৫ জনের বিরুদ্ধে ইতিমধ্যে নির্দিষ্ট মামলা করা হয়েছে এবং বাকি চারজনকে এখনও নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার নতুন দণ্ডবিধি অনুযায়ী, এই অপরাধের জন্য অভিযুক্তদের সর্বোচ্চ নয় বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইন্দোনেশিয়ায় অনলাইন জুয়ার বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। গত বছর দেশটিতে এই খাতে প্রায় ২৮০ ট্রিলিয়ন রুপিয়াহর বেশি লেনদেন হয়েছে এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ এর সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।

এই অবৈধ বাজার নিয়ন্ত্রণে সরকার এবং পুলিশ বর্তমানে দেশজুড়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বালির এই অভিযানকে সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: এএফপি

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুহরিংয়ে ইরানের হামলার তীব্রতায় একপর্যায়ে ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা। এমনি এক ভিডিও প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। ভিডিওতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুহূর্ত এবং বিস্ফোরণের পর ঘাঁটির বিভিন্ন স্থাপনা ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি দেখা গেছে। বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর আগে ঘাঁটিতে থাকা প্রায় ৭ হাজার মার্কিন সেনার বেশিরভাগকেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। তবে শতাধিক সেনা ক্যাম্প বুহরিংয়ে থেকে যান। যুদ্ধ শুরুর পর ঘাঁটিটি বারবার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়। তিন মার্কিন সেনা সিবিএসকে জানান, হামলায় ইরানের এফ-৫ যুদ্ধবিমানও অংশ নেয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, তারা এত কাছ দিয়ে উড়েছিল যে পাইলটদের হেলমেট দেখতে পাচ্ছিলাম। হামলা চালিয়েই তারা চলে যায়। হামলার সময় ঘাঁটিতে অবস্থানরত সেনাদের দশমিক ৫০ ক্যালিবারের গোলাবারুদের তীব্র সংকট দেখা দেয়। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের পর্যাপ্ততা নিয়েও উদ্বেগ ছিল। এক সেনাসদস্য বলেন, তারা আমাদের ওপর ভয়াবহ আঘাত হেনেছিল। ঘাঁটি ছেড়ে যেতে বাধ্য হয়েছি। হামলায় ক্যাম্প বুহরিংয়ে কোনো মার্কিন সেনা নিহত না হলেও কয়েকজন আহত হন। তাদের মধ্যে দুজন মরুভূমিতে বজ্রপাতে আহত হন। একজনের শরীরে দগ্ধ হওয়ার পাশাপাশি অন্যজনের কানের পর্দা ফেটে যায়। এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শকের প্রতিবেদনে ইরান যুদ্ধে সর্বোচ্চ ৩৭০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে। আরটিভি/টিআর
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মাত্র তিন মাস আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন ২২ বছর বয়সী তাসনিম ঐশী। পার্থে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করে নতুন জীবনের পথচলা শুরু করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এক সড়ক দুর্ঘটনায় সেই পথচলার ইতি ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের নাম লাবিব, ঈশিতা ও বিপুল। তারাও বাংলাদেশী বলে জানা গেছে। স্থানীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত তাসনিম ঐশি গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন এবং তাকে বাঁচানো যায়নি। তবে চালক এবং অন্য দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। যদিও দুর্ঘটনার পরপরই গাড়ির উদ্ধারের জন্য জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মীরা ছুটে যান এবং ঘটনাস্থলে একটি জরুরি উদ্ধারকারী হেলিকপ্টারও পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি ব্যবহার করা হয়নি। গণমাধ্যমের খবরে আরও বলা হয়, বিশোর্ধ্ব ঐশি যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা অন্য তিনজন—যাদের মধ্যে দুজন ২১ বছর বয়সী পুরুষ, একজন চালক এবং একজন অপ্রাপ্তবয়স্ক—আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। নিহতের সহপাঠীরা জানান, নিহত ঐশি বর্তমানে এডিথ কোওয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে মাত্র তিন মাস আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। এর মধ্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আরটিভি/টিআর
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী
ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
পূর্বাভাস অনুযায়ী, ১৯৫০ সালের পর রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী এল-নিনোগুলোর একটি হতে পারে এবারের পরিস্থিতি।
ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সাহসী ও উদ্ভাবনী সাতিহ্যকর্মের জন্য এ বছর নোবেলে পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। সৃজনশীল সংলাপের মাধ্যমে সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুন করে ফুটিয়ে তোলা এবং তার উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করায় তাকে এ বছর নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
নিউইয়র্কে নিখোঁজের ৫ দিন পর মিলল শ্রমিক লীগ নেতার মৃত‍্যুর খবর
নিউইয়র্কে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বাংলাদেশি নাগরিক আজিজুল হক খোকনের মৃত‍্যুর খবর মিলেছে। তিনি বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের নেতা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান জানান,শনিবার (৩ অক্টোবর) থেকে নিখোঁজ ছিলেন কাজী আজিজুল হক খোকন। অনেক খোঁজাখুঁজির পর বুধবার রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে। নিখোঁজের দিনেই তার মৃত্যু হয়। পরে তাকে সিটির একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখানে তার নিজের স্বজন ও পরিচয় নিশ্চিত না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ব্রুকলিনের আই ৯৯ উইনত্রোপ স্ট্রীট চীফ মেডিকেল এক্সামিনার কার্যালয়ের ফিউনারেলে পাঠিয়ে দেয়। সেখানে তার মরদেহ রয়েছে। প্রসঙ্গত খামারবাড়ি গ্রোসারি ও নবান্ন রেস্টুরেন্ট সংলগ্ন অবকাশ স্টোরে কাজ করতেন খোকন। কিউ গার্ডেনের বাসায় একা থাকতেন তিনি। তার দেশের বাড়ি বাংলাদেশের মাগুরায়। খোকন প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকলেও তার অভিবাসনসংক্রান্ত কাগজপত্র হয়নি বলে জানা গেছে। শারীরিকভাবেও কিছুটা অসুস্থ ছিলেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন খোকন। আরটিভি/টিআর
নিউইয়র্কে নিখোঁজের ৫ দিন পর মিলল শ্রমিক লীগ নেতার মৃত‍্যুর খবর
আরও পড়ুন
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
নেতানিয়াহুকে যা জানালেন আহত সেই ভারতীয় পাইলট