ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রেমিকার বিয়ের খবর শুনে যে কাণ্ড ঘটালেন তরুণ বডিবিল্ডার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ এএম
ছবি : সংগৃহীত

প্রেমিকার বাগদানের খবর শুনে আত্মহত্যা করেছেন এক তরুণ বডিবিল্ডার। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে। রোববার (৮ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, নিহত যুবকের নাম কিরণ (২৬)। তিনি পেশায় একজন বডিবিল্ডার ও জিম প্রশিক্ষক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত তিন বছর ধরে কিরণের সঙ্গে এক নারীর প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ওই নারীর সঙ্গে সাক্ষাৎকালে কিরণ জানতে পারেন, তার প্রেমিকার বিয়ে অন্য একজন পুরুষের সঙ্গে ঠিক হয়েছে। এ খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

পরে কিরণ বেঙ্গালুরুর মহালক্ষ্মী লেআউটে নিজের বাসায় ফিরে যান এবং নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। ধারণা করা হচ্ছে, সেখানেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন

দীর্ঘ সময় ধরে কিরণ ঘর থেকে বের না হলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশ আরও জানায়, কিরণের কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে নোটের বিষয়বস্তু তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। ঘটনার পেছনের সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নির্ধারিত ‘হলুদ রেখা’ ক্রমেই পশ্চিম দিকে এগিয়ে আসছে। এতে নতুন করে ঘরছাড়া হচ্ছেন ফিলিস্তিনিরা।
গাজায় ইসরায়েলের ‘হলুদ রেখা’ এগোচ্ছে, বারবার ঘরছাড়া ফিলিস্তিনিরা
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
আরও পড়ুন
কম বয়সে বডি বিল্ডারদের কেন বাড়ছে মৃত্যু ঝুঁকি
‘আমি রাব্বিদের আমতলাতে লাশ হয়ে আছি’, প্রেমিকার বিয়ের দিন ফেসবুকে যুবকের পোস্ট
প্রেমিকার বিয়ের আসরে প্রেমিকের বিষপান