ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভারতে দেহ ব্যবসায় বাধ্য করায় যে কাণ্ড ঘটালেন তরুণী, স্বামীসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম
ছবি : সংগৃহীত

ভারতের কর্ণাটকে শ্বশুরবাড়ির নির্যাতন ও জোরপূর্বক দেহ ব্যবসায় ঠেলে দেওয়ার অভিযোগে এক তরুণীর আত্মহত্যার ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এ ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত তরুণীর নাম অঞ্জনাবাই শেখর পাতিল (২২)। তিনি কর্ণাটকের বিদার জেলার ভল্কি এলাকার বাসিন্দা। একই জেলার বাসবকল্যাণে স্বামীর বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় মৃত পাওয়া যায়। ঘটনাটি ঘটে বাসবকল্যাণের ওম কলোনিতে পাতিল পরিবারের বাড়িতে।

এনডিটিভির খবরে বলা হয়, ২০২২ সালে বাসবকল্যাণের বাসিন্দা শেখর পাতিলকে বিয়ে করেন অঞ্জনাবাই। তাদের সংসারে ১১ মাস বয়সী একটি সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন করত। পাশাপাশি তাকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার জন্য চাপ দেওয়া হতো।

নিহতের বাবা বিজয়কুমারের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে। তিনি জানান, অবৈধ সম্পর্ক স্থাপনে অস্বীকৃতি জানালে তার মেয়েকে মারধর করা হতো এবং লাগাতার নির্যাতনের কারণে অঞ্জনাবাই চরম মানসিক বিপর্যয়ের মধ্যে পড়ে যান।

আরও পড়ুন

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্বামী শেখর পাতিলসহ পরিবারের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত তিনজনই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
জেলা হাসপাতালে এক রোগীর মাকে দিয়ে নোংরা মেঝে পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটি দেড় থেকে দুই মাস আগের বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার, ভাইরাল ভিডিও ঘিরে সমালোচনা
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সচিব বা মুখপাত্র কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ এই দুই বিপরীতমুখী পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিনিয়োগকারীরা লেনদেন করছেন।
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
আরও পড়ুন
হোটেলে চলছিল রমরমা দেহ ব্যবসা, ছয় জনকে ধরে পুলিশে দিল জেন-জিরা
বিশ্বকাপের কারণে মেক্সিকোয় রমরমা দেহ ব্যবসার আশঙ্কা
মানিকগঞ্জে দেহ ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩