ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কিম জং উন মেয়েকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার কিশোরী মেয়ে কিম জু এইকে দেশটির ক্ষমতার উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন বলে দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা জানিয়েছেন। এছাড়া তিনি নীতিনির্ধারণের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা নিচ্ছেন।

দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) জানিয়েছে, তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কিম জু এই ওয়র্কার্স পার্টির আসন্ন বৈঠকে অংশ নেন কি না, কোথায় অবস্থান পান এবং কোনো আনুষ্ঠানিক পদবি গ্রহণ করেন কি না। আইনপ্রণেতা লি সেওং-কুয়ুন জানিয়েছেন, তিনি এখন কার্যত অভ্যন্তরীণভাবে উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার পর্যায়ে পৌঁছেছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছেন কিম জু এই। তাকে বাবার সঙ্গে অস্ত্র কর্মসূচি পরিদর্শন এবং বিভিন্ন মাঠপর্যায়ের নির্দেশনা কার্যক্রমে দেখা যাচ্ছে। এনআইএসের বিশ্লেষকরা মনে করেন, তাকে দেশটির চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছে এবং কার্যত দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন

উত্তর কোরিয়া ফেব্রুয়ারির শেষ দিকে নবম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশন আহ্বান করবে। এ সভায় দেশের আগামী কয়েক বছরের অর্থনীতি, প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি সম্পর্কিত মূল নীতিমালা ঘোষণা করা হবে।

এদিকে কিম জং উন একটি বড় আকারের সাবমেরিন নির্মাণের নির্দেশনা দিয়েছেন। এটি সম্ভবত ১০টি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করবে। জাহাজটি পারমাণবিক চুল্লিচালিত হওয়ার জন্য নকশা করা হতে পারে, তবে এটি আদৌ কার্যকর হবে কি না তা এখনও অজানা।

সূত্র : রয়টার্স

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল
বাংলাদেশি কর্মীদের বড় সুখবর দিল দ. কোরিয়া
দক্ষিণ কোরিয়ার ওপর ক্ষুব্ধ ট্রাম্প, দিলেন বড় ঘোষণা
যুক্তরাষ্ট্রে বিশাল এক ‘গোপন বাহিনী’ বানিয়ে ফেলেছে উত্তর কোরিয়া!