ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্য সংকটে ফিলিপাইনে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১০:৪১ পিএম
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন সরকার।

মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক নির্বাহী আদেশে এ ঘোষণা দেন।

তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি, সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন এবং অনিশ্চয়তা দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। পরিস্থিতি সামাল দিতে সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটি জ্বালানি, খাদ্য, ওষুধ ও কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, পরিবহন ও বাজারজাতকরণে সমন্বয় সাধন করবে।

প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, জরুরি অবস্থা ঘোষণার ফলে সরকার বিদ্যমান আইন কাঠামোর মধ্যেই দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে এবং প্রয়োজনে তাৎক্ষণিক পদক্ষেপ বাস্তবায়ন সহজ হবে।

সরকারি ঘোষণায় বলা হয়, এই জরুরি অবস্থা এক বছরের জন্য বহাল থাকবে। এ সময়ের মধ্যে সরকার প্রয়োজন অনুযায়ী জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য দ্রুত সংগ্রহ করতে পারবে, এমনকি জরুরি ভিত্তিতে অগ্রিম অর্থ পরিশোধের সুযোগও থাকবে।

এর আগে দেশটির জ্বালানি সচিব শ্যারন গ্যারিন জানান, বর্তমান ব্যবহার অনুযায়ী ফিলিপাইনের হাতে প্রায় ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অন্যান্য অঞ্চল থেকে প্রায় ১০ লাখ ব্যারেল তেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশের অর্থনীতিতেও চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় প্রেসিডেন্ট মার্কোস অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংককে পেসোর বিনিময় হার, প্রবাসী আয় এবং মুদ্রাস্ফীতির ওপর প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে তা মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়তে পারে।

এদিকে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরকারের পদক্ষেপ নিয়ে অসন্তোষ ক্রমেই বাড়ছে। পরিস্থিতির প্রতিবাদে পরিবহন শ্রমিক, যাত্রী ও ভোক্তা সংগঠনগুলো বৃহস্পতিবার থেকে দুই দিনের ধর্মঘটের ঘোষণা দিয়েছে।

তাদের অভিযোগ, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ পর্যাপ্ত নয়, যার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের ওপর। সূত্র: রয়টার্স

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
চিকিৎসক হিসেবে ২০ বছরের দীর্ঘ কর্মজীবন। ছিল সম্মান, দায়িত্ব আর মানুষের চিকিৎসার মতো প্রধান কাজ।
মানসিক শান্তির খোঁজে ২০ বছরের ডাক্তারি পেশা ছেড়ে খুললেন বান রুটির দোকান
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। 
তারেক রহমানের সঙ্গে প্রথম বৈঠকে যে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট / মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে দক্ষ ধাত্রীসেবা বা মিডওয়াইফারির কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে জাতিসংঘের উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে।
মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে ধাত্রীসেবা জোরদারের তাগিদ প্রধানমন্ত্রীর
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের নতুন করে ১১টি বিমান কেনার চুক্তি সই হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিশেষ পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
বাংলাদেশকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
আরও পড়ুন
ফিলিপাইনে স্কুলে গুলি, অনেকে হতাহত
ফিলিপাইনে ক্লাস চলাকালে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলি, সহপাঠীসহ নিহত ৪
ফিলিপাইনে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন এফবিআইয়ের তালিকাভুক্ত মোস্ট ওয়ান্টেড অপরাধী
কানাডায় জরুরি অবস্থা, দুই শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ