ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইতিহাস গড়ে শপথ নিলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: এএফপি

নেপালের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বালেন্দ্র শাহ।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানী কাঠমান্ডুর প্রেসিডেন্ট কার্যালয় ‘শীতল নিবাস’-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল।

নেপালের ইতিহাসে এই প্রথম ‘মাধেসি’ সম্প্রদায় থেকে আসা কোনো নেতা সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন।

এর আগে ৫ মার্চের সংসদীয় নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে জয়ী হয়ে চমক সৃষ্টি করেন শাহ। তিনি সিপিএন-ইউএমএল-এর প্রভাবশালী চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলিকে পরাজিত করে আলোচনার কেন্দ্রে আসেন।

রাজনীতিতে যোগ দেওয়ার আগে বালেন্দ্র শাহ একজন জনপ্রিয় র‍্যাপার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত ছিলেন। ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে তিনি তার প্রশাসনিক দক্ষতার প্রমাণ দেন। ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করে তিনি সরাসরি জাতীয় রাজনীতিতে যোগ দেন এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে (আরএসপি) অন্তর্ভুক্ত হন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি বালেন্দ্র শাহ তার নতুন মন্ত্রিসভার আরও ১৪ জন সদস্যকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছেন। নতুন এই মন্ত্রিসভায় অভিজ্ঞতার চেয়ে মেধা ও পেশাদারিত্বকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

আরএসপির সহ-সভাপতি ও বিশিষ্ট অর্থনীতিবিদ স্বর্ণিম ওয়াগলে পেয়েছেন অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। এছাড়া সুদান গুরুং স্বরাষ্ট্র এবং শিশির খানাল পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের মধ্যে সোবিতা গৌতমকে আইন ও বিচার, বিরাজ ভক্ত শ্রেষ্ঠকে জ্বালানি এবং বিরাজ ভক্ত শ্রেষ্ঠকে পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাসমিত পোখরেল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
বড় অঙ্কের অর্থ জমা বা সরকারি বন্ডে বিনিয়োগের বিনিময়ে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা।
আমেরিকানদের দ্বিতীয় পাসপোর্ট কেনার নতুন সুযোগ দিচ্ছে আর্জেন্টিনা
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলা শুরু করেছে ইউক্রেন।
রাশিয়ার তেল শোধনাগারে আবারও ইউক্রেনের হামলা, জেলেনস্কির হুঁশিয়ারি
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
আরও পড়ুন
ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল
নেপালে ফানটাস্টিক হেব্বি এনার্জির ‘হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়া’, ৩ বিজয়ীর রোমাঞ্চকর অভিযান
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার