ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রাশিয়ার মাধ্যমে ‘কূটনৈতিক সুরক্ষা’ আদায়ের চেষ্টা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। ছবি : সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার মাধ্যমে ‘কূটনৈতিক সুরক্ষা’ পাওয়ার চেষ্টা করছে ইরান। সোমবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। যেখানে তিনি যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জাম পুনরায় সংগ্রহের চেষ্টা করছেন। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার মাধ্যমে কূটনৈতিক সমর্থন আদায়ের চেষ্টাও চালাচ্ছেন।

ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপের জিসিসি অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হেলাল বলেন, এ সংঘাত থেকে রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় তারা যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়। অন্যদিকে ইরান চায় সংঘাতের অবসান।

আরও পড়ুন

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া ও ইরানের স্বার্থ এক নয়। রাশিয়া চায় সংঘাত চলতে থাকুক, কারণ এতে তারা রেকর্ড পরিমাণ মুনাফা করছে। অন্যদিকে ইরান চায় এটি শেষ হোক, কারণ তারা রপ্তানি ও আমদানি করতে পারছে না।

হেলাল বলেন, গত ১৫ বছর ধরে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতাপূর্ন সম্পর্ক রয়েছে। তার মতে, রাশিয়ার লক্ষ্য ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিজেদের অবস্থান তৈরি করা। আর মধ্যপ্রাচ্যে শক্তিশালী প্রতিরক্ষা বলয় গড়ে তোলা ছিল ইরানের কৌশলের অংশ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ২০ বছর বয়সী সহপাইলট নাতালিয়া গাদেলহা ফিলগেইরাসসহ নয়জন আরোহী।
ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, প্রাণ হারানো সহপাইলটের বয়স মাত্র ২০
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ চুরির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।
বাইন্যান্সে ৬০০ কোটি ডলারের অর্থ চুরির অভিযোগে মুখ খুলল উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে গণনা শুরু হচ্ছে মঙ্গলবার (৩ নভেম্বর)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানের এক পরিবারের কাছ থেকে লাখ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
আরও পড়ুন
ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ২৬
জোর করে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের সেনাবাহিনীতে নিয়োগ রাশিয়ার
মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, জানাল হোয়াইট হাউস
রাশিয়া থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল কিনল যুক্তরাষ্ট্র