ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা পাবেন হজযাত্রীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৯:১৪ এএম
২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা পাবেন হজযাত্রীরা। ছবি: সংগৃহীত

হজ ও ওমরাহযাত্রীদের জন্য ১১টি ভাষায় ২৪ ঘণ্টা সেবা দিতে সমন্বিত হটলাইন নম্বর চালু করেছে সৌদি সরকার। যেখানে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিতে পারবেন হজযাত্রীরা।

বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তারা জানিয়েছে, হজযাত্রীদের ভোগান্তি কমানো এবং দ্রুত সেবা পৌঁছে দিতেই এই আধুনিক কল সেন্টার চালু করা হয়েছে।

মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এখন থেকে ১৯৬৬ নম্বরে কল করে হজ ও ওমরাহ সংক্রান্ত তথ্য, জরুরি সহায়তা কিংবা অভিযোগ জানানো যাবে।

মন্ত্রণালয় বলছে, হটলাইনের মাধ্যমে হজযাত্রীরা সরাসরি নিজেদের সমস্যা জানাতে পারবেন। পাশাপাশি সেবার মান নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটিও দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। অভিযোগ নিষ্পত্তির জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থাও রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই কল সেন্টারে প্রশিক্ষিত কর্মীরা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন ভাষায় দক্ষ হওয়ায় হজযাত্রীরা নিজ ভাষাতেই সহজে যোগাযোগ করতে পারবেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

এ ছাড়া উন্নত কল ম্যানেজমেন্ট প্রযুক্তির মাধ্যমে কর্মীদের দক্ষতা অনুযায়ী কল বণ্টন করা হবে, যাতে প্রত্যেক হজযাত্রী দ্রুত ও নির্ভুল তথ্য পান। পাশাপাশি

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এই নতুন উদ্যোগের ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।
সূত্র : গালফ নিউজ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুসফুসে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান খোঁজার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
নির্বাচনি সমাবেশে ট্রাম্প: ইরানের নেতাদের হত্যা করে ‘বেশি বাড়াবাড়ি’ করে ফেলেছি
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য অতি জরুরি নির্দেশনা