ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাননি শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৮:২২ পিএম
ফাইল ছবি

উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে চীনে পা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ মে) স্থানীয় সময় রাত ৮টার দিকে নিজের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে বেইজিংয়ে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে পা রাখার পর ট্রাম্পকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হলেও সেখানে ছিলেন না শি জিনপিং। খবর সিএনএনের।

মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বেইজিংয়ের বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানানোর দায়িত্বে ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। হান জেং চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী কমিটির সাবেক সদস্য। তিনি এর আগে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন।

কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে ট্রাম্পকে স্বাগত জানাতে আরও উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং। এছাড়াও সেখানে ছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ভাইস মিনিস্টার মা ঝাওশু।

রাজকীয় এই আয়োজনে আরও উপস্থিত ছিল একদল সামরিক গার্ড অব অনার এবং একটি সামরিক ব্যান্ড দল। সবশেষে, নীল-সাদা ইউনিফর্ম পরা ৩০০ জন চীনা তরুণ হাতে পতাকা নিয়ে কুচকাওয়াজের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে চীনে বরণ করে নেওয়া হয়।

আরও পড়ুন

এই সফরে ট্রাম্পের সঙ্গে মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিশ্বের দুই প্রভাবশালী ব্যবসায়ী—টেসলা ও স্পেস-এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংও রয়েছেন।

আগামী দুই দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। এই সফরের প্রধান লক্ষ্য হলো বিশ্ব বাণিজ্য নিয়ে আলোচনা করা। দীর্ঘদিনের বাণিজ্যসংক্রান্ত অস্থিরতা কাটিয়ে মার্কিন কোম্পানিগুলোর জন্য চীনের বাজার আরও সহজলভ্য করা এই সফরের উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।

বেইজিংয়ে নামার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ করবেন যাতে তারা ব্যবসার জন্য নিজেদের বাজার আরও বেশি উন্মুক্ত করে দেয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
হরমুজ প্রণালিতে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর সাগরের পানিতে ভাসতে দেখা গেছে আইফোনের বাক্স ও দামি পারফিউমের বোতল। জাহাজটি নৌমাইনের আঘাতে ডুবেছে বলে দাবি করেছে ইরান। এ ঘটনায় সাগরে ছড়িয়ে পড়া পণ্য সংগ্রহের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাগরের পানিতে ভাসছে আইফোনের বাক্স ও পারফিউমের বোতল। ছোট নৌকায় থাকা কয়েকজনকে এসব পণ্য সংগ্রহ করতেও দেখা যায়। সামুদ্রিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে এটি ডুবে যায়। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে প্রায় ২ হাজার ৫০০টি কনটেইনার ছিল। এসব কনটেইনারে আইফোন ও দামি পারফিউমসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছিল। জাহাজডুবির পর পণ্যগুলো সাগরে ছড়িয়ে পড়ে। পরে সেগুলো সংগ্রহ করতে ছোট ছোট নৌকাকে ঘটনাস্থলে যেতে দেখা যায়। এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজটি ডুবে যায়।  তবে সামুদ্রিক কর্মকর্তাদের ভাষ্য, জাহাজটিতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাত লেগেছিল। ফলে জাহাজডুবির প্রকৃত কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নাজমেহ আমিনি নামে ২৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
অনলাইনে ধর্ম অবমাননার অভিযোগে ইরানি শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নির্মিত নতুন ইয়ালু নদী সেতু। 
দীর্ঘ অপেক্ষার অবসান, চালু হচ্ছে চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রযুক্তিপণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সিঙ্গাপুরের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে।
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
আরও পড়ুন
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটিকে ঘিরে নতুন বিতর্ক
চীন সফরে চবির ভিসি ও দুই প্রোভিসি