ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রামমন্দির ইস্যুতে নতুন করে সরব কংগ্রেস, মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন

কলকাতা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১১:০৪ পিএম
ছবি : সংগৃহীত

অযোধ্যার রামমন্দিরে দানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নতুন করে সরব হয়েছে কংগ্রেস। দলটির অভিযোগ, ঘটনাটি নিয়ে সরকার নীরব রয়েছে এবং নিরপেক্ষ তদন্তের পরিবর্তে বিষয়টি আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) অযোধ্যায় প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছিল উত্তর প্রদেশ কংগ্রেস। তবে দলটির দাবি, কর্মসূচি শুরুর আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায়সহ কয়েকজন নেতাকে পুলিশ আটকে দেয়।

কংগ্রেসের অভিযোগ, অযোধ্যায় যাওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, অভিযোগের বিষয়ে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত।

নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, রামমন্দিরে ভক্তদের দানের অর্থ নিয়ে ওঠা অভিযোগ অত্যন্ত গুরুতর।

আরও পড়ুন

তিনি দাবি করেন, বিষয়টির তদন্ত সুপ্রিম কোর্টের বর্তমান কোনো বিচারপতির তত্ত্বাবধানে হওয়া উচিত এবং অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। কংগ্রেসের অভিযোগের বিষয়ে বিজেপি বা রামমন্দির ট্রাস্টের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রামমন্দির ভারতের অন্যতম স্পর্শকাতর রাজনৈতিক ইস্যু। তাই এ ঘটনাকে ঘিরে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।

এদিকে, অযোধ্যায় কংগ্রেসের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগও নতুন বিতর্ক সৃষ্টি করেছে। বিরোধী দলটির দাবি, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রামমন্দিরে দানের অর্থ নিয়ে ওঠা অভিযোগ, তদন্তের দাবি এবং এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর এখন ভারতের জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা