ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:০৮ এএম
দেশটির রাজধানী দামেস্কে যাওয়ার গুরুত্বপূর্ণ মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

সিরিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। দেশটির পূর্বাঞ্চল থেকে রাজধানী দামেস্কে যাওয়ার গুরুত্বপূর্ণ মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, শনিবার (২৫ জুলাই) দেশটির দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটি পূর্বাঞ্চলীয় সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্ককে যুক্ত করেছে। মহাসড়কটির আল-সুখনাহ ও পালমিরার মধ্যবর্তী এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়ায় বাস দুটি।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। অন্য বাসটিতে ছিলেন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়। পাশাপাশি আহতদের দ্রুত হোমস সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জরুরিভিত্তিতে কয়েকটি হেলিকপ্টার পাঠায় উদ্ধারকারী দল।

দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কটি জরাজীর্ণ অবস্থা ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক পরিকাঠামো ও সড়ক ব্যবস্থার যে চরম অবনতি হয়েছে, এই দুর্ঘটনাকে তারই একটি করুণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে দেশটির জরুরি ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যমতে, অবকাঠামোগত ত্রুটি ও বেপরোয়া চলাচলের কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা অন্যতম প্রধান মৃত্যুঝুঁকি হয়ে উঠেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাপানে ৬ মাসের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ, আবেদন শেষ ১ নভেম্বর
জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের টোকিও কার্যালয়ে ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের জন্য।
জাপানে ৬ মাসের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘ, আবেদন শেষ ১ নভেম্বর
ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি
সুপার টাইফুন চাম্পির প্রভাবে সতর্ক অবস্থানে রয়েছে তাইওয়ান। ঝড়টির আশঙ্কায় বাতিল করা হয়েছে ১২৫টি ফ্লাইট। উপকূলীয় এলাকায় উচ্চ ঢেউ ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাগুলো।
ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি
যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান গবেষণায় স্কলারশিপসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করুন দ্রুত 
যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান ও গ্রহবিষয়ক গবেষণায় অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউট (এলপিআই) ২০২৭ সালের গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ কর্মসূচি।
যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান গবেষণায় স্কলারশিপসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করুন দ্রুত 
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যে হামলা ও সংঘাতের তীব্রতা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
সরকারি কর্মসূচিতে দুর্নীতির তথ্য দিলেই মিলবে ৩০ হাজার ডলার!
যুক্তরাষ্ট্রে সরকারি বিভিন্ন কর্মসূচিতে জালিয়াতি ও প্রতারণার তথ্য জানালে সর্বোচ্চ ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার নতুন কর্মসূচি চালু করেছে দেশটির বিচার বিভাগ।
সরকারি কর্মসূচিতে দুর্নীতির তথ্য দিলেই মিলবে ৩০ হাজার ডলার!
আরও পড়ুন
সিরিয়ায় আসাদ আমলের আধাসামরিক বাহিনীর নেতা কায়ালি গ্রেপ্তার 
একই জায়গায় ৫ মৃত্যু, সিরিয়াল কিলার আতংকে মিশিগান
এবার সিরিয়ায় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, সরবরাহ বন্ধ
ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে সিরিয়ার প্রেসিডেন্ট