ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম
সর্বোচ্চ সতর্ক অবস্থানে সৌদি আরবের মক্কা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষাপটে আবহাওয়া দপ্তর ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।

বুধবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্সের প্রকাশিত একটি বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, ওই অঞ্চলে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটি বাসিন্দাদের চরম সতর্কতা অবলম্বন, জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধ থেকে দূরে থাকা এবং কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে।

লাল সতর্কতা হলো দেশটির আবহাওয়া কেন্দ্রের সর্বোচ্চ সতর্কবার্তা, যা চরম সতর্কতার প্রয়োজন এমন আবহাওয়ার উপস্থিতিতে জারি করা হয়ে থাকে। মক্কা প্রদেশে গত কয়েক দিন ধরেই অস্থির আবহাওয়া এবং বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে।

আরও পড়ুন

এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ প্রদেশে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক বন্যার ঝুঁকিসহ ভারী বর্ষণের পূর্ব সতর্কবার্তা জারি করেছিল সংশ্লিষ্ট বিভাগ।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প
চীন দ্রুতগতিতে পরমাণু অস্ত্রের মজুত বাড়াচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যে দেশটি এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
গবেষণাগারে পরীক্ষার কাজে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সর্বশেষ শিম্পাঞ্জিদের অভয়ারণ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট।
গবেষণাগারের শেষ শিম্পাঞ্জিরাও যাচ্ছে অভয়ারণ্যে
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কা খেয়েও অলৌকিকভাবে বেঁচে গেছে একটি শিংওয়ালা পেঁচা।
চলন্ত ট্রাকের ধাক্কায় আটকে ৭০ মাইল পথ পাড়ি, অবিশ্বাস্যভাবে বাঁচল পেঁচা!
সৌদি আরবে প্রাচীন মুসলিমদের হজের পথের সন্ধানে খননকাজ
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রাচীন মুসলিমদের হজযাত্রা ও বাণিজ্যপথের সন্ধানে নতুন করে প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে আল-উলা ও খায়বার অঞ্চলে পরিচালিত এই গবেষণায় অংশ নিচ্ছেন সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রত্নতাত্ত্বিকেরা।
সৌদি আরবে প্রাচীন মুসলিমদের হজের পথের সন্ধানে খননকাজ
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্ত্রী ও তিন শিশুসন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি।
‘বাবা, আমাকে মেরো না’, ৯১১ কলে শোনা গেল শিশুর আর্তনাদ
আরও পড়ুন
সৌদি আরবে প্রাচীন মুসলিমদের হজের পথের সন্ধানে খননকাজ
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
মক্কায় বিরল সম্মান পেলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু
ইয়েমেনে বড় বিপর্যয়ের পর সেনাপ্রধান বদলাল সৌদি আরব