ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভারতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকেই খাওয়ানো হলো মেয়াদউত্তীর্ণ বিস্কুট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০২:৩০ পিএম
দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ভারতে খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকে মেয়াদউত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

ভারতের ছত্রপতি শম্ভাজিনগরে মেয়াদউত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এক খাদ্য নিরাপত্তা কর্মকর্তাকে মেয়াদউত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেছেন। দোকানদারের কাছ থেকে ঘুষ নিয়ে তাকে রেহাই দেওয়ার চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগ তুলে কর্মকর্তার ওপর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

শনিবার (২৯ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত স্থানীয় একটি পান দোকান থেকে কেনা মেয়াদউত্তীর্ণ চানাচুর খেয়ে দুই বছরের এক শিশু অসুস্থ হয়ে পড়ার ঘটনায়। চানাচুর খাওয়ার পর শিশুটির মাথা ঘোরে এবং শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা ছত্রপতি শম্ভাজিনগরের খাদ্য ও ওষুধ প্রশাসন কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এক কর্মকর্তা ঘটনাস্থলে পরিদর্শনে গেলে স্থানীয়রা দাবি করেন, তিনি সেখানে যাওয়ার আগেই চানাচুরের মূল প্যাকেটটি দোকান থেকে সরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন

পরিদর্শনের সময় দোকানে বেশ কয়েকটি মেয়াদউত্তীর্ণ বিস্কুটের প্যাকেট পাওয়া যায়। তবে ওই কর্মকর্তা দোকানদারের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেননি বলে অভিযোগ স্থানীয়দের।

এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নিয়ে বিষয়টি মিটিয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগ তোলেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা বিস্কুটগুলো খাওয়ার উপযোগী কি না, তা প্রমাণ করতে কর্মকর্তাকে নিজেই খেয়ে দেখার দাবি জানান।

পরে কয়েকজন উত্তেজিত ব্যক্তি জোর করে মেয়াদউত্তীর্ণ বিস্কুট কর্মকর্তার মুখে গুঁজে দেওয়ার চেষ্টা করেন।

রাজ্যজুড়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য ও ওষুধ প্রশাসন অভিযান জোরদার করার সময়ই এমন ঘটনা ঘটল। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নিজ দেশে ফিরে নতুন করে জীবন গড়ার চেষ্টায় রেকর্ডসংখ্যক আফগান নাগরিক নানা সংকটে পড়েছেন। এই সংকটের মধ্যে তালেবান কর্তৃপক্ষের হাতে দেশটির নারী ও কিশোরীরা গ্রেপ্তার, আটক ও গ্রেপ্তার হুমকির শিকার হচ্ছেন বলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আফগানিস্তানে পোশাকের কারণে গ্রেপ্তার হচ্ছেন নারীরা: জাতিসংঘের রিপোর্ট
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে মারামারি নিয়ে নিরাপত্তাশঙ্কায় অভিভাবকেরা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সরকারি স্কুলগুলোতে এক শিক্ষাবর্ষেই শিক্ষার্থীদের মধ্যে ছয় হাজারের বেশি মারামারির ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ৬ হাজার ১৩১টি মারামারির ঘটনা নথিভুক্ত হয়েছে, যা চার বছর আগের তুলনায় ২১ শতাংশ বেশি।
লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলোতে মারামারি নিয়ে নিরাপত্তাশঙ্কায় অভিভাবকেরা
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
ইংল্যান্ডের কর্নওয়ালে নয় দিন বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার দায় স্বীকার করা বাবা-মাকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা তিন বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। ফলে তাদের এখনই কারাগারে যেতে হচ্ছে না।
কোকেনসেবী মায়ের দুধ পান করে নবজাতকের মৃত্যু, অতঃপর…
শান্তিতে নোবেল জয়ী কে এই নাভি পিল্লাই
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার আইন বিশেষজ্ঞ নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। তিনি দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম অশ্বেতাঙ্গ নারী বিচারক ছিলেন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
শান্তিতে নোবেল জয়ী কে এই নাভি পিল্লাই
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক আইন প্রসার ও যুদ্ধাপরাধের বিচার নিশ্চিতে অবদানের জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আইনজ্ঞ নাভি পিল্লাই।
এবার ভারতীয় বংশোদ্ভূত নারীর হাতে উঠলো নোবেল শান্তি পুরস্কার 
আরও পড়ুন
থানা থেকে পালিয়েছেন মাদকের আসরে ধরা পড়া সেই পুলিশ কর্মকর্তা
নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তার গুলি, গাড়িতে ছিল ৫ বছরের শিশু
ফোর্ট হুডে ১৩ হত্যার দায়ে দণ্ডিত হাসানের মৃত্যুদণ্ড সরাসরি দেখানো হবে
ফ্যামিলি কার্ডের জন্য সরকারি কর্মকর্তার কাছে নারী, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল