ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলি অস্ত্র কারখানায় আগুন, দায় স্বীকার করে কড়া হুমকি গোপন সংগঠনের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: সংগৃহীত

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কোম্পানি এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। দ্য আর্থকুয়েক ফ্যাশন নামের একটি গোপন সংগঠন এই অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে।

শুক্রবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত ওই স্থাপনায় শুক্রবার (২০ মার্চ) ভোরে অগ্নিসংযোগ করা হয়। এতে স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে।

দ্য আর্থকুয়েক ফ্যাশন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছে, ‘ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।’

তারা আরও লিখেছে, ‘ইসরায়েলের সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই...তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

আরও পড়ুন

সংগঠনটির দাবি অনুযায়ী, ২০ মার্চ ২০২৬ তারিখে চেক প্রজাতন্ত্রের পারদুবাইস শহরে অবস্থিত এলবিট সিস্টেমস-এর একটি ‘সেন্টার অব এক্সেলেন্স’-এ তারা আক্রমণ চালায়। এই কেন্দ্রটি স্থানীয় অংশীদারদের সহযোগিতায় নতুনভাবে তৈরি করা হয়েছিল বলে তারা উল্লেখ করে।

সংগঠনটি জানায়, তারা ওই স্থাপনার যন্ত্রপাতি নষ্ট করে এবং কারখানায় আগুন ধরিয়ে দেয়। তবে তাদের দাবি, এতে কোনো মানুষ আহত হয়নি।

আর্থকুয়েক ফ্যাশন নিজেদেরকে এমন একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক হিসেবে বর্ণনা করেছে, যারা ইসরায়েল-সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে। তাদের বক্তব্যে বলা হয়, ফিলিস্তিন ও পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত তারা এ ধরনের হামলা চালিয়ে যাবে।

তারা আরও অভিযোগ করে, এলবিট সিস্টেমস যে অস্ত্র তৈরি করে, তা প্রথমে ফিলিস্তিনিদের ওপর ব্যবহার করা হয়, এরপর আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হয়—যদিও এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা হয়নি। সংগঠনটি আন্তর্জাতিক সরকারগুলোর কাছে আবেদন করার বদলে সরাসরি পদক্ষেপ নেয়ার কথাও বলেছে।

এদিকে চেক কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। দেশটির পুলিশ জানিয়েছে, তারা ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ খতিয়ে দেখছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্বজুড়ে ইসরায়েলের ভয়ংকর ফাঁদ, শিকার পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও
অনলাইনে বিজ্ঞাপনের বিশাল ফাঁদ পেতে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর নজরদারি এবং তাদের ডিভাইসে আড়িপাতার প্রমাণ পাওয়া গেছে ইসরায়েলের বিরুদ্ধে। এমনকি তাদের এই ভয়ংকর ফাঁদের শিকার হয়েছে পেন্টাগন, ন্যাটো এবং জাতিসংঘের মতো সংস্থাগুলোও। 
বিশ্বজুড়ে ইসরায়েলের ভয়ংকর ফাঁদ, শিকার পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পরপরই দুই শহরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স।
সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
ইয়েমেনের রাজধানী সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি ও বিকট বিস্ফোরণের শব্দ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া কাঠামোগত চুক্তি ইরানকে সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বাড়তি সময় ও সম্পদ দিয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার
আরও পড়ুন
‘মারামারির ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু’, আরটিভির সাংবাদিককে হুমকি
টঙ্গীর পর এবার সাভারে আগুন
চাঁদা না পেয়ে তেলের দোকানে আগুন দেওয়ার অভিযোগ
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে