ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মিয়ানমারে নির্বাচনকালে জান্তার বিমান হামলা, প্রার্থীসহ নিহত অন্তত ১৭০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
ছবি: সংগৃহীত

মিয়ানমারে জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে দেশটির বিমান বাহিনী। প্রার্থীসহ কমপক্ষে ১৭০ জন প্রাণ হারিয়েছেন এসব হামলায়।

সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় ৫ বছরের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে মিয়ানমারের জান্তা সরকার। সেই তফসিল অনুযায়ী, ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত মোট তিন দফায় অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

আরও পড়ুন

তবে, ‘বহুদলীয় গণতান্ত্রিক সাধারণ নির্বাচন ও সুষ্ঠু ভোটের জন্য উপযুক্ততা’ না থাকায় দেশের ১২১টি আসনে ভোটগ্রহণ করেনি নির্বাচন কমিশন।

চূড়ান্ত ভোট গণনা শেষে দেখা গেছে, নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে দেশটির সেনা সমর্থিত দল ইউনিয়ন অ্যান্ড সলিডারিটি পার্টি (ইউএসডিপি)।

‘নির্ভরযোগ্য সূত্র’-এর বরাত দিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন জানিয়েছে, নির্বাচনের ভোট গ্রহণের সময়, অর্থাৎ ২৮ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময়কালে মিয়ানমারের বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে কমপক্ষে ৫০৮টি ছোট-বড় বিমান অভিযান পরিচালনা করেছে দেশটির বিমান বাহিনী। সেসব অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭০ জন। নিহতদের মধ্যে কয়েকজন প্রার্থীও ছিলেন।

বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের মিয়ানমার শাখার প্রধান জেমস রোডেহ্যাভের বলেছেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে মিয়ানমারের বিভিন্ন এলাকায় বিমান অভিযান শুরু করে মিয়ানমারের বিমানবাহিনী এবং ২৫ জানুয়ারি পর্যন্ত এ অভিযান অব্যাহত ছিল।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক ইতোমধ্যে মিয়ানমারের এই নির্বাচনকে ‘ভুয়া এবং সামরিক বাহিনীর সাজানো নাটক’ বলে উল্লেখ করেছেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা একটি ভুল সিদ্ধান্ত ছিল। শুক্রবার (৯ অক্টোবর) রিশন লেজিয়ন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।  ইয়ার গোলান জানান, ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা ইসরায়েলের স্বার্থের অনুকূলে আসেনি। খামেনির পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ায় ইরানের নেতৃত্ব আরও উগ্র ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে বলে দাবি করেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে তিনি বলেন, ইরান সরকারকে উৎখাত করার একটি অবাস্তব লক্ষ্য তাড়া করছেন তিনি, যা বাস্তবে অর্জিত হয়নি। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার জবাবে মিসাইল ও ড্রোন হামলা চালায় তেহরান এবং কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র: আনাদোলু এজেন্সি আরটিভি/এসআর
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
যুক্তরাষ্ট্রে জ্বালানির উচ্চমূল্য কমাতে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল কেনার চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েও পুতিনের কাছ থেকেই ডিজেল কিনছেন ট্রাম্প 
আরও পড়ুন
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর