ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জাকির নায়েককে ফেরত চায় ভারত, যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম
ছবি: সংগৃহীত

ভারতের আলোচিত ইসলামি বক্তা জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুই দেশের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি উঠে আসে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম বলেন, ব্যক্তিগত পর্যায়ের আলোচনায় স্বাভাবিকভাবেই এসব স্পর্শকাতর বিষয় উঠে আসে। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের স্বার্থেই এই বিষয়ের গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন। তবে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের তালিকায় বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাকির নায়েকের প্রত্যর্পণের সম্ভাবনা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, যেকোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হলে তার দেশকে আইনের শাসন বজায় রাখতে হবে। তিনি বলেন, ভারত সরকারের প্রত্যর্পণের দাবির প্রেক্ষাপট তারা উপলব্ধি করছেন। তবে যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধা এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব বজায় রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে।

অর্থপাচার ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে ২০১৬ সাল থেকে ভারতে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে অভিযুক্ত জাকির নায়েক। ওই সময় ভারতীয় কর্তৃপক্ষ তার প্রতিষ্ঠান ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ ও ‘পিস টিভি’র বিরুদ্ধে তদন্ত শুরু করলে তিনি দেশ ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন। পরবর্তী সময়ে মালয়েশিয়া সরকার তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয়।

ভারত সরকার ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে ফেরতের জন্য প্রত্যর্পণের আবেদন জানিয়েছে। তবে মালয়েশিয়ার অবস্থান হলো, নির্দিষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হলে প্রচলিত আইনি ব্যবস্থার মাধ্যমেই প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, এর আগে পর্যাপ্ত প্রমাণের অভাবে জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার আবেদন প্রত্যাখ্যান করেছিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
বিশ্বের সবচেয়ে বিরল ও বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের একটি এই প্রজাতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এ ঘটনা নতুন আশার সৃষ্টি করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইন্দোনেশিয়ায় ২ সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ, মহাবিপন্ন প্রজাতি রক্ষায় আশার আলো
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার
নেপালে ভয়াবহ বন্যা বিপর্যয়ের ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিতে অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার
সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর
দিন দিন জন্মহার কমে যাওয়ায় জনসংখ্যা সংকটে সিঙ্গাপুর। চলতি বছর রেকর্ড পরিমাণ কম জন্মহারের কারণে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করেছে দেশটি। 
সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর
ইইউর রাসায়নিক পণ্যে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু চীনের
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দেশটির স্থানীয় শিল্পের আবেদনের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছে। তাদের অভিযোগ, ইইউ থেকে কম দামে পি-নাইট্রোটলুইন আমদানি করে চীনের বাজারে অতিরিক্ত পণ্য ঢোকানো হচ্ছে, যার ফলে স্থানীয় উৎপাদন ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইইউর রাসায়নিক পণ্যে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু চীনের
বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা
সরকারের তথ্য অনুযায়ী, বন্যাজনিত বিভিন্ন ঘটনায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে এবং কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শহরের ২৩০টির বেশি আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ অবস্থান নিয়েছেন।
বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা
আরও পড়ুন
মুখ্যমন্ত্রীর পথ আটকে আইফোন চাইলেন যুবক, অতঃপর...
‘হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন’
পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’
মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক