ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ দূতাবাসে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম
বাংলাদেশ দূতাবাসে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালন। ছবি: সংগৃহীত

কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলা ভাষার মরমি দার্শনিক, মানবতাবাদী ও কিংবদন্তি বাউল সংগীতশিল্পী ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) এ আয়োজনে বাংলা সংস্কৃতি ও সাহিত্যে লালনের অবিস্মরণীয় অবদান এবং মানবতা, সাম্য ও সামাজিক সম্প্রীতির সর্বজনীন মূল্যবোধের প্রতি তাঁর দর্শনের তাৎপর্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে কাঠমান্ডুতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ, নেপালের সাহিত্যাঙ্গনের প্রতিনিধিবৃন্দ, যুবনেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং ঢাকায় দায়িত্ব পালনকারী নেপালের সাবেক কূটনীতিকগণ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত লালন শাহের চিরায়ত দর্শনের গুরুত্ব তুলে ধরে একে বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তার অন্যতম ভিত্তি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, লালনের গান ভৌগোলিক ও ধর্মীয় সীমানা অতিক্রম করে প্রচলিত সাংস্কৃতিক ও সামাজিক গোঁড়ামিকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং মানবতাবাদী বিশ্বাসকে মহিমান্বিত করেছে।

লালনের কালজয়ী গানের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত ধর্ম, বর্ণ ও সামাজিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অভিন্ন মানবসত্তাকে উপলব্ধি করার গুরুত্ব তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, লালনের শিক্ষা একটি অধিকতর অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রচেষ্টায় আজও অনুপ্রেরণা জোগায়।

প্রচলিত ধ্যানধারণার বাইরে অবস্থানকারী মরমি ও আধ্যাত্মিক সংগীতসাধক এবং বাউল সম্প্রদায়ের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বাউল সংস্কৃতি বাঙালি সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। লালনের গানের সর্বজনীন আবেদন ও তাৎপর্যের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো আজ এই ঐতিহ্যকে intangible Cultural Heritage of Humanity হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কের প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত রহমান বলেন, উভয় দেশই তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের চর্চা থেকে শক্তি অর্জন করে। তিনি উল্লেখ করেন, সাংস্কৃতিক বিনিময় পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ জোরদার এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন এবং লালনের কবিতা আবৃত্তি করেন। এসব পরিবেশনা অতিথিদের বাংলাদেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক স্বতন্ত্র ধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। এ ছাড়া অনুষ্ঠানে লালন শাহের জীবন, দর্শন এবং বাঙালি সমাজ, সংস্কৃতি ও সাহিত্যে তাঁর অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল অতিথিকে মধ্যাহ্নভোজে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক দিন আগে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
ভুল করে ভয়াবহ ভূমিকম্পের সতর্কতা দিল জাপান, এরপর যা ঘটল
ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করেছে জাপানের আবহাওয়া সংস্থা। এ ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি এবং পরিবহনব্যবস্থায় বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভুল করে ভয়াবহ ভূমিকম্পের সতর্কতা দিল জাপান, এরপর যা ঘটল
সকালে উঠে নাশতা তৈরি করি, তারপর বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, দৈনন্দিন ঘরের কাজ ও ব্যক্তিগত প্রস্তুতির কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায় তার প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা বেশি সময় ব্যয় হতে পারে।
সকালে উঠে নাশতা তৈরি করি, তারপর বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড
থাইল্যান্ডে কৃষি ও নির্মাণ খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী নিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার।
বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
হরমুজ প্রণালিতে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর সাগরের পানিতে ভাসতে দেখা গেছে আইফোনের বাক্স ও দামি পারফিউমের বোতল। জাহাজটি নৌমাইনের আঘাতে ডুবেছে বলে দাবি করেছে ইরান। এ ঘটনায় সাগরে ছড়িয়ে পড়া পণ্য সংগ্রহের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাগরের পানিতে ভাসছে আইফোনের বাক্স ও পারফিউমের বোতল। ছোট নৌকায় থাকা কয়েকজনকে এসব পণ্য সংগ্রহ করতেও দেখা যায়। সামুদ্রিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে এটি ডুবে যায়। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে প্রায় ২ হাজার ৫০০টি কনটেইনার ছিল। এসব কনটেইনারে আইফোন ও দামি পারফিউমসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছিল। জাহাজডুবির পর পণ্যগুলো সাগরে ছড়িয়ে পড়ে। পরে সেগুলো সংগ্রহ করতে ছোট ছোট নৌকাকে ঘটনাস্থলে যেতে দেখা যায়। এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজটি ডুবে যায়।  তবে সামুদ্রিক কর্মকর্তাদের ভাষ্য, জাহাজটিতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাত লেগেছিল। ফলে জাহাজডুবির প্রকৃত কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
আরও পড়ুন
লালন সাঁই অসাম্প্রদায়িক চেতনার পথপ্রদর্শক: খাদ্যমন্ত্রী
তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে দূতাবাস