ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আতংকে কলকাতা ছাড়ছেন বাংলাদেশিরা

কলকাতা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর পর্যটকদের মধ্যে আতংক তৈরি হয়েছে। বাংলাদেশিরা তড়িঘড়ি করে কলকাতা ছাড়ছেন। প্রশাসনের অভিযানের মুখে ১১টির বেশি হোটেল বন্ধ করে দেওয়ায় পর্যটক ও রোগীরা চরম বিপাকে পড়েছেন।

ফলে কলকাতায় থাকা বাংলাদেশিদের কেউ দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ নতুন হোটেলের সন্ধানে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরছেন।

মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে বুধবার (১৯ আগস্ট) ভোরের আগুনে নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক। ঘটনার পর কলকাতা প্রশাসন বিভিন্ন হোটেল ও অতিথিশালায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা শুরু করে। নিরাপত্তা বিধিতে ঘাটতি পাওয়া হোটেলগুলো বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে।

বাংলাদেশি পর্যটকদের কাছে নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, সদর স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিট দীর্ঘদিন ধরে পরিচিত এলাকা। চিকিৎসার জন্য কলকাতায় আসা রোগী ও তাদের স্বজনেরাও সাধারণত এই এলাকায় তুলনামূলক কম খরচের হোটেলগুলোতে থাকেন। কিন্তু এখন সেই পরিচিত এলাকাই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

পাবনার বাসিন্দা মোহাম্মদ খুরশিদ আলম কলকাতায় ব্যবসায়িক কাজে এসে অগ্নিকাণ্ডের পর হোটেল বদলেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে থাকা তার স্ত্রী ও বাবা-মা আগুনের খবর পেয়ে তাকে দ্রুত দেশে ফিরতে বলেছিলেন।

আরও পড়ুন

হোটেল বন্ধের কারণে নতুন সমস্যাও দেখা দিয়েছে। অনেক পর্যটককে হঠাৎ ঘর ছাড়তে বলা হচ্ছে। এরপর বিকল্প হোটেলে গিয়ে কোথাও কোথাও আগের তুলনায় দেড় থেকে দ্বিগুণ ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে। ফলে চিকিৎসা নিতে আসা বাংলাদেশি পরিবারগুলোও বাড়তি খরচের চাপে পড়ছে। বাংলাদেশি পর্যটকদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে ফেরার টিকিট এগিয়ে নিয়েছেন।

ঢাকার বাসিন্দা ইসমাইল সরকার সংবাদমাধ্যমকে বলেছেন, প্রশাসনিক অভিযানের মধ্যে আটকে পড়তে চান না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কলকাতায় আসার কথা জানিয়েছেন তিনি।

কলকাতার এই এলাকাগুলোর ব্যবসা বাংলাদেশি পর্যটকদের ওপর অনেকটাই নির্ভরশীল। হোটেল বন্ধের পাশাপাশি পর্যটকের সংখ্যা কমে গেলে খাবারের দোকান, পরিবহন, কেনাকাটা ও অন্যান্য ব্যবসাতেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

প্রশাসনের বক্তব্য, মানুষের নিরাপত্তার স্বার্থে অগ্নিনিরাপত্তা বিধি লঙ্ঘনকারী হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে বাংলাদেশি পর্যটকদের প্রত্যাশা, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিকল্প আবাসনের ব্যবস্থাও যেন করা হয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তর অভিমুখে বিরোধী জোট ইন্ডিয়ার মিছিল আটকে দিয়েছে পুলিশ। এ সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়।
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
অচেনা নম্বর থেকে ভিডিও কল। কল রিসিভ করতেই ফোনের পর্দায় ভেসে ওঠে এক নগ্ন নারীর ছবি। এরপর ওই তরুণের ‘নগ্ন ভিডিও’ ধারণ করা হয়েছে দাবি করে শুরু হয় ভয় দেখানো।
কল রিসিভ করতেই ফোনের পর্দায় নগ্ন নারী, যে পরিণতি হলো তরুণের
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাবরি মসজিদ প্রকল্পের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেপ্তার
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন 
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যের পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন শুরু হয়েছে। 
পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে পাঁচ আসনে চলছে বিধানসভা উপনির্বাচন 
আরও পড়ুন
৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 
রাজধানীর আদাবরে ফিজিওথেরাপি সেন্টারে আগুন
শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী
গাজীপুরে জুটের গোডাউনে আগুন