ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় কথিত ভেজাল ও বিষাক্ত মদ পান করে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বেশ কয়েকজন গ্রামবাসী ওই মদ পান করার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর ইন্ডিয়া টুডের।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ঘুঘর, নওরাজ ও বারাজসহ আশপাশের এলাকায় শনিবার রাতে একাধিক ব্যক্তি মদ পান করেন। কিছুক্ষণের মধ্যেই তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে স্বজনেরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়।

পুলিশ ও স্বাস্থ্য বিভাগ সন্দেহ করছে, বিষাক্ত বা ভেজাল মদের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও রাসায়নিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল আসার পরই মৃত্যুর সঠিক কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে ব্যবহৃত মদের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে এবং এটি কোথায় তৈরি বা সরবরাহ করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় দেখা দিয়েছে তীব্র আতঙ্ক ও ক্ষোভ। কোনো অবৈধ বিষাক্ত মদ সরবরাহকারী চক্র এর পেছনে সক্রিয় কি না এবং এই মৃত্যুর পেছনে কোনো সুনির্দিষ্ট মেলবন্ধন রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

এদিকে এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পর গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা। সরকার কোনোভাবেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সহ্য করবে না।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবড়াও ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি নিশ্চিত করেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছ থেকে সার্বক্ষণিক তথ্য নেওয়া হচ্ছে এবং আবগারি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারাও সরেজমিনে তদন্তের জন্য ইতোমধ্যে ঘটনাস্থলে রওনা হয়েছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ
ভারত ও বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন গরু চোরাচালানকারীদের ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্য। তাদের একজন নিরাপদে তীরে ফিরলেও অন্যজন এখনো নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ
পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য
বাংলাদেশ সীমান্তের কাছে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য
পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তাদেরই দুলাভাই। ৫০০ রুপির নোট দিয়ে তৈরি প্রতিটি মালার মূল্য ছিল ১ কোটি রুপি। প্রায় ১০০ ফুট লম্বা এসব মালার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর!
শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ে ভেস্তে দিলেন বর!
ধুমধাম আয়োজনে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। অতিথিদের আপ্যায়নেও কোনো কমতি রাখেনি কনের পরিবার। আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় ১ হাজার ২০০ অতিথিকে। কিন্তু পছন্দের ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকেই বরযাত্রী নিয়ে চলে গেলেন দিল্লি পুলিশের এক কর্মী।
শ্বশুরবাড়ি থেকে ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ে ভেস্তে দিলেন বর!
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
ভারতকে চাপে রাখতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ্ছে চীন। একদিকে গুরুত্বপূর্ণ শিল্প উপকরণ ও প্রযুক্তি সরবরাহে নিয়ন্ত্রণ আরোপ, অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক চাপ বাড়াচ্ছে বেইজিং।
ভারতকে ঘিরে চীন-পাকিস্তানের নতুন ছক!
আরও পড়ুন
ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক
ভাইয়ের সামনেই বোনের ‘সর্বনাশ’, ‘বীরত্ব দেখিয়ে’ পৈশাচিক কাণ্ড যুবকের
ভারতে স্বামীর বোনকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করে একতরফা ডিভোর্স নিলেন নারী