ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

এফবিআই সদর দপ্তর সরানোর আদেশে ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম
এফবিআই সদর দপ্তর। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া এফবিআইয়ের প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। বিচারক জানিয়েছেন, মেরিল্যান্ডে নতুন ভবন নির্মাণের পূর্বানুমোদিত সিদ্ধান্ত বাতিল করে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান বিল্ডিং বিল্ডিংয়ে কার্যালয় স্থানান্তরের উদ্যোগটি সম্পূর্ণ বেআইনি ছিল।

যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এফবিআইয়ের নতুন সদর দপ্তর কোথায় হবে, তা নিয়ে টানা কয়েক বছরের লড়াইয়ের মুখে সোমবার (১৭ আগস্ট) এই রায় দেন আদালত।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এফবিআইয়ের নতুন সদর দপ্তরের জন্য মেরিল্যান্ডের গ্রীনবেল্ট এলাকাকে চূড়ান্ত করা হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের মনোনীত কর্মকর্তারা গত বছর সেই সিদ্ধান্ত বদলে এফবিআইকে বিদ্যমান কার্যালয়ের কাছেই ‘রোনাল্ড রিগান বিল্ডিং ’ নামের একটি ভবনে স্থানান্তরের উদ্যোগ নেন।

বারাক ওবামা কর্তৃক নিযুক্ত মার্কিন ডিস্ট্রিক্ট জজ থিওডোর ডি চুয়াং তার রায়ে বলেন, ট্রাম্প প্রশাসনের এই স্থানান্তর পরিকল্পনা ‘আইনসংগত ছিল না’। ফলে রিগান ভবনে এফবিআইকে নেওয়া, ভবনটির সংস্কারকাজ কিংবা এই উদ্দেশ্যে বরাদ্দকৃত অর্থ ব্যবহার করার ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেন।

আরও পড়ুন

আদালতের এই রায়ের পর মার্কিন বিচার বিভাগ কিংবা এফবিআইয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মেরিল্যান্ড অঙ্গরাজ্য সরকার এবং প্রিন্স জর্জ কাউন্টি যৌথভাবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল। রায়ের পর মেরিল্যান্ডের অ্যাটর্নি জেনারেল অ্যান্থনি ব্রাউন এক বিবৃতিতে বলেন, “এফবিআই সদর দপ্তর নিজেদের এলাকায় আনতে মেরিল্যান্ড ও প্রিন্স জর্জ কাউন্টি এক দশকের বেশি সময় ধরে কাজ করেছে এবং কোটি কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বেআইনি উদ্যোগ আদালত আটকে দেওয়ায় গ্রিনবেল্টে কার্যালয় নির্মাণের পথ আবার উন্মুক্ত হলো।”

১৯৭৫ সালে উন্মোচনের পর থেকে ওয়াশিংটন ডিসির পেন্সিলভেনিয়া অ্যাভিনিউয়ের ‘জে এডগার হুভার বিল্ডিং’-এ এফবিআইয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে ব্রুটালিস্ট স্থাপত্যরীতির এই পুরোনো ভবনটির পলেস্তারা খসে পড়া ঠেকাতে চারপাশ জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই ভবনটি সংস্কার বা নতুন জায়গায় কার্যালয় স্থানান্তরের দাবি জানিয়ে আসছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ মামলায় সামনে এলো নতুন তথ্য
যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি ভ্রাতৃসংঘের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে।
কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ মামলায় সামনে এলো নতুন তথ্য
নতুন সাজে ফ্লোরিডার ড্রাইভিং লাইসেন্স
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নতুন নকশার ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে।
নতুন সাজে ফ্লোরিডার ড্রাইভিং লাইসেন্স
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
বাংলাদেশসহ বিশ্বের ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্কের আওতাভুক্ত এসব দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছে।
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা মানসুরি। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী এই নগর পরিকল্পনামন্ত্রী ও আইনজীবীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যা মরক্কোর জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে নতুন আল ফুরকান মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তহবিল সংগ্রহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
আরও পড়ুন
প্রায় সব এফবিআই এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকারদের
সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই
ফিলিপাইনে বিলাসবহুল জীবন কাটাচ্ছেন এফবিআইয়ের তালিকাভুক্ত মোস্ট ওয়ান্টেড অপরাধী
গুজব-প্রতারণা রোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি