
গায়িকা অ্যালেক্সিস উইলকিনসের সঙ্গে এনগেজমেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক ক্যাশ প্যাটেল।
রোববার (৪ অক্টোবর) কয়েক বছর ধরে সম্পর্কে থাকার পর তারা এই বাগদানের ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্যাশ প্যাটেলের পাশে দাঁড়িয়ে নিজের নতুন হীরার আংটি প্রদর্শনের একটি ছবি প্রকাশ করেন ২৭ বছর বয়সী উইলকিনস। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আইনকেও যুক্ত করে ফেললাম।’
৪৬ বছর বয়সী ক্যাশ প্যাটেল নিজের অ্যাকাউন্টে লাভ ও বাগদানের রিং ইমোজি সহকারে পোস্টটি পুনরায় শেয়ার করেন।
জানা গেছে, ২০২২ সালে ন্যাশভিলে তাদের প্রথম দেখা হয় এবং পরবর্তী বছরে তারা প্রেমের সম্পর্কে জড়ান। ২০২৩ সালে নিজের প্রথম ইপি ‘গ্রিট’ প্রকাশ করা উইলকিনস ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এফবিআই পরিচালক হিসেবে ক্যাশ প্যাটেলের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরটিভি/ এসকেডি


